চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া করা বেঞ্চ দিয়ে চলছে স্কুল

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
11:00 পূর্বাহ্ন 21, আগস্ট 2015
in অন্যান্য, শিক্ষা
A A

নিজস্ব তিনটি আর ভাড়া করা ৮টি বেঞ্চ দিয়ে চলছে কাজীর বাহেরা জিকেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নানা দিক দিয়েই পিছিয়ে থাকা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারন্দি ইউনিয়নের অধিবাসীদের জন্য একমাত্র এই স্কুলটির শিক্ষকরা বলছেন, শ্রেণীকক্ষের সংকট আর বেঞ্চ না থাকায় সমস্যায় আছেন তারা।

২০১৩ সালে যে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছিল এই স্কুলটি তারমধ্যে একটি। জাতীয়করণ হলেও এখনো সমস্যায় আছে স্কুলটি।

স্কুলটির চরম দুরাবস্থার কথা বলতে গিয়ে কাজীর বাহেরা জিকেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, মাটিতে ফ্লোরের মধ্যে চট বিছিয়ে এবং আমাদের যে পুরানো টুলগুলি আছে সেই টুলগুলির তক্তার মধ্যে বসে ছেলেমেয়েরা স্কুল করে।

বিদ্যালয়টির শিক্ষক লিজা আক্তার বলেন, স্কুলের দরজা, জানালা, ফ্লোর সব ভেঙ্গে গিয়েছে। বেশ কিছুদিন আগে কয়েকটা বেঞ্চ অন্য স্কুল থেকে ধার করে এনেছি। সেগুলো দিয়ে কোনরকমে জোড়াতালি দিয়ে আমরা চালাচ্ছি।

ব্যবস্থাপনা কমিটি বলছে, এরই মধ্যে আশপাশের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে পরীক্ষার ফলে ভালো করছেন তারা। বিদ্যালয়টির এসএমসি সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় এরা ইউনিয়নের কোন স্কুলের থেকে কম নয়। স্কুলটির শিক্ষার্থীরা রেজাল্টও ভালো করে, খেলাধুলায়ও ভালো করে।

কাজীর বাহেরা জিকেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী আছে ১৮২ জন। শিক্ষকের সংখ্যা চার।

Tags: শিক্ষাস্কুল
Previous Post

বিদায় বেলায় ক্যাসিনির চোখে শনির চাঁদ

Next Post

‘খালেদা জিয়া একজন সন্ত্রাসী’

Next Post

‘খালেদা জিয়া একজন সন্ত্রাসী’

ফিরো এলো বিলুপ্তপ্রায় গাং মাগুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT