চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্যটি এখন কোথায় কেউ জানে না

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
11:31 অপরাহ্ন 26, মে 2017
in বাংলাদেশ
A A

সুপ্রিম কোর্টের সামনে থেকে অপসারণ করা ভাস্কর্যটি কোথায় আছে তা কেউ বলতে পারছেন না। শুক্রবার ভোরে লেডি জাস্টিসের ভাস্কর্য হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে রাখা হলেও সন্ধ্যায় গিয়ে সেটির দেখা মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্য আলী আহসান চ্যানেল আই অনলাইনকে বলেন, এ বিষয়ে কোন কথা বলতে পারছি না। এছাড়া আমাদের কিছু বলার সুযোগ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা বিভাগের একজন সদস্য বলেন, ভাস্কর্যটি কোথায় রাখা হয়েছে তা বলতে পারছি না। তবে ভাস্কর্য নিয়ে আন্দোলন হওয়ায় এটি নিশ্চয়ই নিরাপদ স্থানে রাখা আছে। রোববারের মধ্যে সব জানা যাবে।

এই ভাস্কর্য সরানোর দায়ভার সুপ্রিম কোর্টের বলে জানিয়েছে সরকার। বিএনপিও এ বিষয়ে একই কথা বলছে।সরকার নয় বরং প্রধান বিচারপতির উদ্যোগেই ভাস্কর্যটি সরানো হয়েছে বলে তারা দাবি করছে।

ভাস্কর্য অপসারণ করায় ধর্মভিত্তিক সংগঠন হেফাজত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশের সব মূর্তি সরানোর দাবি করেছে। শুক্রবার জুমার নামাজের পর শুকরিয়া আদায় মিছিল করে হেফাজতে ইসলাম এই দাবি করে।

তবে ভাস্কর্য সরানোর মাধ্যমে সরকার হেফাজতের মত মৌলবাদী গোষ্ঠীকে সামনে এনে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে এসব ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আবার গণজাগরণের ডাক এসেছে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল  মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার এ ডাক দেন।

বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করে। প্রায় চার ঘন্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেয়া হয়।

২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবীর ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর প্রায় দুই মাস এ বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনও মত প্রকাশ না হলেও ফেব্রুয়ারিতে মুখ খোলেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। এক বিবৃতিতে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানান।

এই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল গণভবনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতি ঘোষণার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রশ্ন তোলেন গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে। সুপ্রীম কোর্ট চত্বরে এই গ্রিক দেবী থাকা উচিৎ না বলেও মন্তব্য করেন তিনি।

Tags: সুপ্রিমকোর্ট
Previous Post

‘রাবতা’র মুক্তি কাঠগড়ায়

Next Post

মাশরাফি বললেন, আরো ভালো কিছু করবে মোস্তাফিজ

Next Post
মাশরাফির এক হাত ডানে স্বপ্নের শিরোপা (ছবি: আইসিসি)

মাশরাফি বললেন, আরো ভালো কিছু করবে মোস্তাফিজ

সাভারে সন্দেহভাজন আস্তানা থেকে জঙ্গিরা 'পালিয়ে গেছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT