চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানচর বিশ্বের সামনে একটি দৃষ্টান্ত: ইউএনজিএ প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 25, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভাসানচরে সুযোগ-সুবিধার তৈরীর ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকার।

তিনি বাস্তুচ্যূত মানুষকে কিভাবে আশ্রয় দেয়া যায়, সে ব্যাপারে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে এক যৌথ প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, শরণার্থীদের কিভাবে আশ্রয় দিতে হয়, বিশ্বের দরবারে তা (ভাসানচর) একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ইউএনজিএ প্রেসিডেন্ট স্বীকার করেন, রোহিঙ্গা শরণার্থীদের স্বাচ্ছন্দে ও নিরাপদ স্থানান্তর নিশ্চিত করতে এবং তাদের সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সরকার ভাসানচরে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, আমি এ বিষয়টি (ভাসানচরে উচ্চ-পর্যায়ের কাজের ব্যাপারটি) সব জায়গায় উল্লেখ করবো।

বজকার বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও শরণার্থীদের সাথে কথা বলার জন্য কক্সবাজারে যাচ্ছেন।

তিনি বলেন, আগামীকাল আমি কক্সবাজার থেকে (রোহিঙ্গা সংকটের ব্যাপারে) মিয়ানমারকে বার্তা দিব।

এর আগে, জাতিসংঘের কারিগরি দল ভাসানচর পরিদর্শন শেষে বঙ্গোপসাগরের দ্বীপটিতে শরণার্থীদের থাকা-খাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন পেশ করে। বাংলাদেশ সরকার কক্সবাজার থেকে এই দ্বীপটিতে রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশকে স্থানান্তর করেছে।

বাংলাদেশ নৌ-বাহিনী ভাসানচরে ১ লাখ রোহিঙ্গার বাসস্থানের জন্য ৩১০০ কোটি টাকা ব্যয়ে আশ্রায়ন-৩ প্রকল্প বাস্তবায়ন করেছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর দমন-পীড়ণের কারণে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়াতে আশ্রয়ে আছে।

Tags: ভাসানচররোহিঙ্গা
Previous Post

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

Next Post

আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোজিনা ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন, পরিবারের সদস্যরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষ্ক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ চালু করায় উদ্বিগ্ন রোজিনা ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT