চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো ছবির জন্য সুন্দর পরিবেশের বিকল্প নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 09, জানুয়ারি 2019
in বিনোদন
A A

চলচ্চিত্রকে দর্শকপ্রিয় ও লাভ জনক খাতে নিয়ে যেতে হলে সুস্থ ও সুন্দর পরিবেশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এক সময়ের ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত বুধবার দুপুরে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ খ্যাত এই নায়ক। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান, উৎসব কমিটির কার্যনির্বাহী সদস্য ম.হামিদ, উৎসব প্রোগ্রামার জোহরে জামালি এবং ইয়াসিম গুজেলপিনার।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) থেকে ৯ দিনব্যাপী রাজধানীর ছয়টি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৭তম আসর। আর এই উৎসবের অন্যতম জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন। উৎসবের নানা দিক গণমাধ্যম কর্মীদের জানাতে আয়োজকদের সাথে সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি।

উৎসব ছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের সংকট নিয়েও কথা বলেন কাঞ্চন। চলচ্চিত্রের নাজেহাল অবস্থার জন্য ভালো সিনেমা নির্মাণের চেয়ে ভালো পরিবেশকেই বেশী গুরুত্বপূর্ণ মনে করেন এই নায়ক।

বক্তব্যে তিনি জানান,বাংলাদেশের বাইরে যে দেশেই যাই না কেন, সিনেমা হলে অবশ্যই সিনেমা দেখে আসি। দেখি কতো সুন্দর মনোরম পরিবেশ। অথচ সেই তুলনায় আমাদের ছবি দেখার ও দেখানোর তেমন পরিবেশ-ই তৈরী হচ্ছে না। রাজধানীতে বসুন্ধরা সিনেপ্লেক্স ও যমুনা সিনেপ্লেক্স থাকলেও চাহিদার তুলনায় তা খুবই নগন্য।

চলচ্চিত্রে ভালো পরিবেশ ফিরিয়ে আনতে চাই ভালো সিনেমা হল, ভালো পরিবেশ। এমনটা উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আমাদের সময়ে একটা সিনেমা হলে হাজার বারো’শ আসন থাকতো। এখন এতো আসনের দরকার নেই, দুই-আড়াইশো আসনের সিনেপ্লেক্স অন্তত খুব জরুরী। আমি সরকারের কাছে আবদার রাখতে চাই, যেসব হল ভেঙে নতুন নতুন মার্কেট গড়ে উঠছে সেখানে যেন এরকম সুন্দর পরিবেশে সিনেপ্লেক্স, মিনিপ্লেক্স নির্মাণ বাধ্যতামূলক করা হয়। সিনেমা দেখানোর ভালো পরিবেশ তৈরী হলে সিনেমা শিল্পেও সুবাতাস বইবে বলে মনে করেন তিনি।

এদিকে ঢাকায় এমন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য রেইনবো ফিল্ম সোসাইটি ও উৎসব পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, প্রতি বছরেই ঢাকায় এমন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবের আয়োজন চালিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়, অথচ এটা নিয়মিত আয়োজন করে যাচ্ছে রেইনবো ফিল্ম সোসাইটি। এরজন্য বিশেষ কৃতজ্ঞতা উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের প্রতি। আমাকে জুরি নির্বাচিত করায় এই চলচ্চিত্র উৎসব নিয়ে উনার স্ট্রাগল এবার খুব কাছ থেকে দেখা হলো। আমি এই উৎসবের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‌‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ এবার অংশ নিচ্ছে ৭২টি দেশের মোট ২১৮টি চলচ্চিত্র। উৎসবের উদ্বোধন হবে বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

Tags: ম.হামিদলিড বিনোদন
Previous Post

কেনো দর্শক টানতে পারছে না বিপিএল?

Next Post

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ: রাষ্ট্রপতি

Next Post
বয়স্ক পুরুষ ব্যক্তি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত, অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ: রাষ্ট্রপতি

শিশুসহ নারী ধর্ষণের কারণ কি তাদের পোশাক, না অন্যকিছু?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT