চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো’ কথায় চিড়ে ভিজবে না

প্রদীপ চৌধুরী by প্রদীপ চৌধুরী
3:34 অপরাহ্ন 11, এপ্রিল 2020
in মতামত
A A
সেনাবাহিনী সামাজিক দূরত্ব বাস্তবায়নে রাস্তায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস-আদালত, গার্মেন্টস-উপাসনালয় কিংবা দোকানপাট-গণপরিবহন বন্ধ ঘোষণা করেও সরকার মানুষকে ঘরে রাখতে পারছে না। এমন কি লকডাউন-শাস্তি-জরিমানার মতো আপাতত কঠিন অবস্থানেও বাধ্য করা যাচ্ছে না তাদেরকে ঘরে রাখতে। অর্থাৎ কোনো কিছুতেই এক শ্রেণির মানুষকে বোঝানোই যাচ্ছে না; করোনাভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে ঘরে থাকলে তার নিজের লাভটাই সবার আগে।

কিছু মানুষের যখন এমন অবস্থা, তখন ক্রমশ দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। শুধু বেড়ে চলছে বললে ভুল হবে। আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেটা হোক মৃতের সংখ্যায় বা আক্রান্তে। এরপরও আমরা চোখ বন্ধ করে রাস্তায় ঘুরছি, হাটে-বাজারে ভিড় করে কেনাকাটা করছি। আড্ডায় মেতে উঠছি চায়ের দোকানে আর তাস-ক্যারাম খেলায়। যেন স্বয়ং করোনাভাইরাস কানে কানে বলে গেছে, ‘কিছুই হবে না’।

দেরিতে হলেও সরকার যখন গত ২৬ মার্চ থেকে টানা আঘোষিত লকডাউন বা অবরুদ্ধ করে ফেলেছে পুরো দেশকে। আবার পরিস্থিতি বুঝে নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি জেলাকে লকডাউন করে দেয়া হয়েছে। এমনকি স্থানীয়ভাবে কিছু উপজেলাকেও একইভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। তারপরও সেই লকডাউন ভেঙ্গে মানুষকে দল বেঁধে অন্য জেলায় পালিয়ে যেতে দেখা গেছে। এমন কি জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ নিয়েও কেউ কেউ গ্রামের বাড়িতে চলে গেছে।

সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে। এক যুবক শরীরে করোনাভাইরাস নিয়ে ঢাকা থেকে পালিয়ে ঘাটাইল চলে যায়। গতকাল শুক্রবার প্রায় মধ্যরাতে যখন তাকে অনেক খোঁজাখুঁজির পাওয়া গেল, ততক্ষণে সে গুচ্ছ সংক্রমণ বা কমিউনিটি সংক্রমণের ঝুঁকি তৈরি করে ফেলেছে। যদিও তা মোকাবেলা ওই এলাকার ১২০ পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতে কি রক্ষা হবে? ওই যুবক ঢাকা থেকে ঘাটাইল পর্যন্ত এই দুইদিনে কত শত মানুষের সংস্পর্শে গেছে? সেসব মানুষকে লকডাউন করবে কিভাবে? আবার এসব মানুষ নতুন আর কত সংখ্যক মানুষকে স্পর্শ করেছে, সেই খবর কে জানে? আদৌ কি তা জানা সম্ভব?

অথচ এই যুবক গত ৭ তারিখে যেদিন ঢাকার একটি সরকারি হাসপাতালে ভর্তি হন, সেদিনই করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ করে তার নমুন সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। দুইদিন পর আরও নিশ্চিত হয়ে তাকে কুর্মিটোলায় ভর্তির জন্য পাঠানো হয়। এখানেই সবচেয়ে প্রশ্ন; তাকে কেন একা ছেড়ে দেওয়া হলো? ওই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেই কেন বিশেষ নিরাপত্তায় তাকে কুর্মিটোলায় পৌঁছে দেয়া হলো না? আর পাশেই তো সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও আইসোলেশন ব্যবস্থা ছিল। তাহলে? এর একটাই উত্তর অব্যবস্থাপনা। করোনাভাইরাস আক্রান্ত বা করোনাভাইরাস সন্দেহে অনেকক্ষেত্রে এমনই হচ্ছে।

এদেশের কথিত সাহসী, বীরেরা যখন কোনো কিছুই মানছেন না; তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে লকডাউন মানার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত রাখছেন অসংখ্য মানুষ। এই তো গতপরশু করোনাভাইরাসের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে প্রথমে জরিমানা গোনা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইনকে গতকাল পদত্যাগ করতে হয়েছে। এতেই শেষ হয়নি, নিজের কৃতকর্মের জন্য রাজ্যবাসীর কাছেও ক্ষমা চাইতে হয়েছে তাকে।

অস্ট্রেলিয়ার পাশের দেশ নিউজিল্যান্ডে ঘটেছে আরেক শিক্ষণীয় ঘটনা। গত ৭ এপ্রিল লকডাউন না মেনে পরিবার নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক নিজেকে নির্বোধ ঘোষণা করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে সংকটময় পরিস্থিতির কারণে তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদে রাখা হলেও শাস্তি হিসেবে হারাতে হয়েছে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব।

নিউজিল্যান্ডের এই ঘটনার দুইদিন আগে ৫ এপ্রিল লকডাউন অমান্য করায় স্কটল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ক্যাথরিন ক্যাল্ডারউডকে পদত্যাগ করতে হয়। তিনি ভুল স্বীকার করে বলেন, যেসব উপদেশ আমি অন্যদের দিচ্ছি, অথচ সেগুলো নিজেই মানিনি। এর জন্য ভীষণ লজ্জিত।

করোনাকালীন সময়ে মানুষ ও ভাইরাসের প্রতীকী চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ আমরা কি এসব দেখেও কিছু শিখতে পারি না? নিজের ভালো জন্য, পরিবার-পরিজনের জন্য আর দেশের মঙ্গলের জন্য একটু কষ্ট স্বীকার করে সরকার নির্দেশনা মেনে ঘরে থাকতে পারি না? এতে তো নিজেরই লাভ। নিজের ভালো কে না চায়?

এটা তো ঠিক, সরকার ইতালির মতো রাস্তায় বের হলেই ৫০ হাজার ইউরো (প্রায় ৫০ লাখ টাকা) জরিমানার বিধান রাখেনি। কোয়ারেন্টাইন ভাঙলে ৫ বছরের কারাদণ্ড রেখে নতুন আইন করেনি। আবার রাশিয়ার মতো অন্যের শরীরে রোগ ছড়ালে ৭ বছর কারাদণ্ডসহ কঠোর শাস্তি প্রয়োগ করেনি। শুধু এই দুটি দেশই না; আরও কিছু কিছু দেশ করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে তাদের আইন সংশোধন, পরিবর্তন বা নতুন করে করেছে। কেননা তারা জানে ভালো কথা কারো কারো কানে পৌঁছে না। সেই কারো কারো জন্য একটু ভিন্ন পন্থা অবলম্বন করতেই হয়।

করোনাভাইরাস ঠেকাতে অন্য দেশগুলোর মতো আইন সংশোধন বা নতুন আইনের পথে হাঁটেননি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি আরও কঠোর অবস্থানে গিয়ে লকডাউন অমান্যকারীদের সরাসরি গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ তাই এখনো সময় আছে, আমাদের ঘরে থাকতেই হবে। না থাকলে সাধারণ মানুষের জীবন রক্ষায় সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। নির্দোষ, নিরাপরাধ মানুষ কেন অন্যের হেয়ালীর শিকার হবে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: করোনাভাইরাসকোয়ারেন্টাইনলকডাউনহোম কোয়ারেন্টাইন
Previous Post

সন্দ্বীপে করোনার উপসর্গ নিয়ে সমুদ্রে মাঝির মৃত্যু

Next Post

করোনাভাইরাস: আদালতের ছুটি বেড়ে মাসে ঠেকল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: আদালতের ছুটি বেড়ে মাসে ঠেকল

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা, অফিসে বসে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: যারা ত্রাণ আত্মসাৎ করছে তারা মানুষরুপী জানোয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT