চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো উদ্যোগ তবে সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:49 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2020
in সম্পাদকীয়
A A

বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে ডলার বহনের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের সীমা ৫ হাজার ডলার থেকে তা বাড়িয়ে ১০ হাজার ডলার করা হয়েছে। এর মানে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া এবং আসার সময় এখন থেকে ঘোষণা ছাড়াই যেকেনো ব্যক্তি ১০ হাজার ডলার নিয়ে যেতে পারবেন। এ জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা পাসপোর্ট এনডোর্সমেন্টও করতে হবে না।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের যেকোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। এখন আর ঘোষণা দিতে হবে না।

ডলার রাখার এই সীমা দ্বিগুণ করে সোমবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনও জারি করেছে। যদিও অনেক দিন ধরেই বিষয়টি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে ছিল। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হলো। এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এতে বিদেশে চিকিৎসা, পড়াশুনাসহ অনেকক্ষেত্রে সুবিধা হবে।

তবে একটি অংশ আবার এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছে। তাদের বক্তব্য, এতে বহু কষ্টে অর্জিত বিদেশি মুদ্রা পাচার হওয়ার সুযোগ আরও বেড়ে গেল। কেননা কোনো ব্যক্তি প্রতিবার ১০ হাজার ডলার সাথে নিয়ে বছরে যদি অসংখ্যবার বিদেশে পাড়ি জমান, তাহলে তিনি চাইলে বহু টাকা দেশের বাইরে পাচার করতে পারবেন।

আমরা জানি, এখন বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের নানান ক্ষেত্রে সম্পর্ক বেড়েছে। প্রতিদিনই অসংখ্য বাংলাদেশি সেসব দেশে যাতায়াত করছে। বিশেষ চিকিৎসা এবং শিক্ষার জন্য। তাই বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে তারাই সবচেয়ে সুবিধা পাবেন।

অবশ্য সব পদক্ষেপেরই সুবিধা-অসুবিধা আছে। তাই এর অপব্যবহার রোধ করতে হবে। এ জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে যারা একাধিকবার বিদেশে যাচ্ছেন, তাদের উপর নজর রাখতে হবে। 

আমরা মনে করি, এটা ভালো উদ্যোগ তবে সতর্কতা জরুরি। বিশেষ করে ডলার পচারের যে শঙ্কা, তা দূর করতে হবে।

Tags: ডলারবিদেশ ভ্রমণসম্পাদকীয়
Previous Post

রোনালদোকে না খেলিয়ে মানসিক যন্ত্রণা দেয়ায় জরিমানা

Next Post

টেস্ট মিশনে পাকিস্তান সফরে বাংলাদেশ দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট মিশনে পাকিস্তান সফরে বাংলাদেশ দল

বইমেলায় বিক্রিতে সন্তুষ্ট দোকানিরা, বইয়ের স্টল ও পাঠকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় বিক্রিতে সন্তুষ্ট দোকানিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT