চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে ‘সংসার’ নিয়ে আসছেন আরিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 04, জানুয়ারি 2018
in বিনোদন
A A

‘বড় ছেলে’ নাটক নির্মাণ করে আলোচিত হয়েছিলেন তরুণ নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গেল ঈদুল আযহায় নাটকটি প্রচারের পর নির্মাতা আরিয়ান প্রশংসায় ভাসছিলেন। নতুন খবর হচ্ছে, আগামী ভালোবাসা দিবস উপলক্ষে আরিয়ান নির্মাণ করতে যাচ্ছেন নতুন নাটক, যার নাম ‘সংসার’। বরাবরের মতো এবারও নাটকের গল্প, চিত্রনাট্য তারই সাজানো।

নাটকটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে আরিয়ান বললেন, আগামী ভালোবাসা দিবসে ‘সংসার’ নাটকটি প্রচার হবে। গল্প, চিত্রনাট্য সবকিছু প্রস্তুত। শিগগির শুটিং শুরু করবো। শিল্পী কারা থাকবেন সেটা কয়েকদিন পর জানাবো। শিল্পী নির্বাচনে এবার কিছুটা ভিন্নতা থাকবে।

‘সংসার’ নিয়ে আলাপকালে নির্মাতা আরিয়ান এই নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমার চোখে একটি আদর্শ দম্পতি কেমন, সেটাই তুলে ধরব।’ নাটকটির গল্প নিয়ে আরিয়ান আরো বলেন, পাত্র-পাত্রি দুজনেই ঢাকায় মেসে থেকে লেখাপড়া করেছে। এরপর মফঃস্বল শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে চলে যান কক্সবাজার হানিমুনে। জীবিকার তাগিদে দম্পতি ওই ঢাকায় থাকেন। দু-জনেই চাকুরীজীবী। স্বামীর বেতন ৩০ হাজার এবং স্ত্রীর বেতন ২০ হাজার।

তিনি বলেন, ‘একটি আদর্শ দম্পতির ‘সংসার’ এ তাদের সুখের মুহূর্ত, সাংসারিক ক্রাইসিস; মানে বিয়ের সাতদিন পর থেকে সংসার গোছানোর জীবনটাই তুলে ধরব। সংসার গোছাতে স্বামীর স্ট্রাগল, স্ত্রীর ত্যাগ সবকিছুই ফুটিয়ে তোলা হবে। ‘সংসার’ নাটকের একটি অংশ বিশেষ খাতায় লিখে ফেসবুকে আপলোড করেছিলাম ক’মাস আগে। সেটি মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। আশা করছি নাটক প্রচারের পর সাফল্য পাবে।’

মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় প্রথম ধারাবাহিক ‘গল্পগুলো আমাদের’ প্রচারে রয়েছে। কয়েক পর্ব প্রচারের পরেই এই নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এর আগে নির্মাতা আরিয়ান জানিয়েছিলেন, চলতি বছরে তিনি সিনেমা নির্মাণ করবেন। সে দিকের অগ্রগতি কতদূর? জানালেন, এই বছরেই শুটিং করার ইচ্ছে রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা চাই। একটু একটু আগাচ্ছি। বড় করেই ঘোষণা দেব।

Tags: আরিয়ানবড় ছেলেসংসার
Previous Post

কেকেআর ছেড়ে দেয়ায় ব্যথিত নন সাকিব

Next Post

ডাকসু নির্বাচনের দাবিতে এবার ওয়ালিদের গণসংযোগ

Next Post

ডাকসু নির্বাচনের দাবিতে এবার ওয়ালিদের গণসংযোগ

৬ জানুয়ারি দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই প্রকৃতি মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT