চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে মাহতাব হোসেনের গল্পে দুই নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 05, জানুয়ারি 2020
in বিনোদন
A A

তরুণ কথা সাহিত্যিক মাহতাব হোসেন। তার লেখনীতে উঠে আসছে নানামাত্রিক গল্প ও চারপাশের মানুষের কথা। প্রতিবছর একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে তার লেখা উপন্যাস, গল্পের বই। সেসব সর্বাধিক বিক্রির তালিকায়ও জায়গা পাচ্ছে। এর বাইরে তিনি লিখছেন নাটক। ২০১৮ সালে মাবরুর রশিদ বান্নার নির্মাণে ‘লোকটি সৎ ছিল’র মতো জনপ্রিয় নাটক মাহতাবের লেখা। যা ইউটিউবেই দেখেছে কয়েক মিলিয়ন। সম্প্রতি মাহতাব হোসেন লিখেছেন নতুন দুই নাটক।

একটি ‘কাশ্মীরি প্রেমিকা’ এবং আরেকটি হচ্ছে ‘প্রিয় কবিতা’। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নাটক দুটি প্রচারিত হবে।

‘কাশ্মীরি প্রেমিকা’র শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৈচিত্রময় এ গল্পের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। কাশ্মীর থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণী ও তার স্বদেশে ফিরে যাওয়ার পরে জটিলতা নিয়ে আবর্তিত হয়েছে গল্প। নির্মাতা কাজী সাইফ আহমেদ বললেন, ‘নাটকের গল্পের পরতে পরতে টুইস্ট রয়েছে।’ নাটকে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন ও মনোজ প্রামাণিক।

মাহতাবের লেখা ‘কাশ্মিরি প্রেমিকা’ নাটকে মনোজ-ফারিয়া শাহরিন

মাহতাবের লেখা আরেকটি নাটক ‘প্রিয় কবিতা।’ একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়েছে। নির্মাণ করছেন সরদার রোকন। নাটকের গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম। যেখানে অভিনয় করছেন সজল এবং নাদিয়া।

মাহতাব হোসেন বলেন, দুটি নাটকই নিরীক্ষাধর্মী। লেখার আগে চরিত্রগুলোকে নিয়ে বিশ্লেষণ করেছি। গল্পের প্লট খুব কমন। আমাদের চারপাশে যা দেখি সেসব গল্পই লিখেছি। তবে গল্পের পেছনের গল্পকে সামনে নিয়ে এসে দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশি নাটকে দর্শকদের বিরক্তির কথা মাথায় রেখেই অন্য পথে হেঁটেছি। বাকিটা প্রচারের পর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

Previous Post

বিটিআরসি’কে ১৩৮ কোটি টাকা দিতে রবির প্রতি নির্দেশ

Next Post

আবরার হত্যা: পলাতক আসামিদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Next Post
আবরার ফাহাদ

আবরার হত্যা: পলাতক আসামিদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT