চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার লাল গোলাপে মানবতার বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 06, ডিসেম্বর 2015
in অন্যান্য, প্রবাস সংবাদ
A A

প্যারিস থেকে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক হত্যাযজ্ঞে তথাকথিত ‘মুসলিম’ সংশ্লিষ্টতায় পশ্চিমাদেশগুলোতে শান্তিকামী মুসলিমরাও বাঁকা চাহনির শিকার হচ্ছেন। মুসলিম পরিচয়ের জন্য ঘৃণা-সন্দেহের পরিবেশে দরকার ওই ধর্মের সঠিক পরিচয় তুলে ধরা। আর তা-ই করে দেখালেন কানাডার মুসলিম নারীরা। ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছায় তারা ছড়ালেন মানবতার বার্তা।

লাল গোলাপের স্নিগ্ধ ভালোবাসায় তারা জানালেন ইসলাম মানে সন্ত্রাস নয়, শান্তি। এই ব্যতিক্রমী ও সময়োপযোগী ইতিবাচক প্রচারণার আয়োজন করে টরন্টোর মুসলমান নারীদের একটি গ্রুপ। মুসলিম নারীদের এই ব্যতিক্রমী প্রচারণার খবর প্রকাশ করেছে কানাডাভিত্তিক বাংলাদেশের অনলাইন গণমাধ্যম ‘নতুনদেশ ডট কম’।

তাদের প্রতিবেদনে বলা হয়, কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের রাজধানী টরন্টো’র প্রাণকেন্দ্রে অবস্থিত ‘নাথান ফিলিপ স্কয়ারে’ নারীরা মুসলমানদের ভালোবাসা হিসেবে এক হাজার লাল গোলাপ তুলে দিয়েছেন পথচারীদের হাতে।

প্রতিটি লাল গোলাপের সঙ্গে জুড়ে দেয়া ছিলো ছোট্ট একটি চিরকূট, যাতে লেখা ‘ মুসলিম, যারা বিশ্ব মানবতাকে ভালবাসে, তাদের পক্ষ থেকে’।

ড. ইউসরা আহমেদ নামের একজন মনোবিজ্ঞানী এই আয়োজনের উদ্যোক্তা। তিনি জানান, প্যারিস হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় টরন্টোতেও মুসলিম নারীরা নিগ্রহের শিকার হয়েছেন। তবে সার্বিকভাবে টরন্টোনিয়ানরা এইসব বিচ্ছিন্ন ঘটনার বিপক্ষে থেকে মুসলমানদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং টরন্টোনিয়ানদের আন্তরিক সমর্থনের জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাতেই এই লালগোলাপ কর্মসূচীর ব্যাপারে তিনি উদ্বুদ্ধ হয়েছেন বলে জানান।

ইউসরা জানান, এই মুহূর্তে দরকার মানবতার মধ্যে অধিকতর ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক। ‘লাল গোলাপ’ আন্তরিক ভালোবাসা এবং হৃদ্যতার প্রতীক। এক হাজার লাল গোলাপ মানে হচ্ছে ভালোবাসার এক হাজার সুযোগ।

মুসলিম তরুণীদের এই লাল গোলাপ কর্মসূচী নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। তারা গোলাপ হাতে নিয়ে তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদেরকে ধন্যবাদ জানান।

Tags: অাইএসকানাডা
Previous Post

আত্মহত্যাও ঠেকাবে ফেসবুক

Next Post

শ্যাভেজ আবেগের অবসান, ভেনেজুয়েলায় বিরোধীদের বিশাল জয়

Next Post

শ্যাভেজ আবেগের অবসান, ভেনেজুয়েলায় বিরোধীদের বিশাল জয়

ভ্যাটিকান কেলেঙ্কারিতে এবার যৌনতা ও ব্ল্যাকমেইল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT