চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালভার্দের যেসব সিদ্ধান্তে আগুন ঝরাচ্ছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বার্সেলোনার কোচ ও তারকা ফুটবলার মাঠে, ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার কোচের উত্তপ্ত চেয়ারটাতে বসেই রিয়াল মাদ্রিদের কাছে খুইয়েছেন স্প্যানিশ সুপার কাপের শিরোপা। দল গোছানোর আগেই হারিয়েছেন নেইমারকে। বড় অগোছালো অবস্থায় কাতালান জায়ান্টদের কোচের পদে আসীন হন আর্নেস্টো ভালভার্দে। তবে দ্রুতই গুছিয়ে নিয়েছেন পরিকল্পনা। মাঠেও দেখা যাচ্ছে সেটির ছাপ। সাফল্য আসছে। কী এমন জাদু করলেন ভালভার্দে? রাতারাতি পরিবর্তন হয়ে গেল দলটি?

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে শেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল জড়িয়েছে ভালভার্দের শিষ্যরা। ম্যাচগুলোতে রক্ষণ ছিল পুরোপুরি অটুট। একটিও গোল খায়নি বার্সা। সুপার কাপসহ ৬ ম্যাচে ৮ গোল এসেছে মেসির পা থেকে।

দেখে নেয়া যাক মেসি-সুয়ারেজদের ঘিরে জপে দেওয়া ভালভার্দের মন্ত্র আর পরিকল্পনাগুলো-

মেসিকে নিয়ে এসেছেন সেন্ট্রাল অ্যাটাকিং পজিশনে

শেষবার, ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেন্ট্রাল অ্যাটাকিং পজিশনে খেলেছিলেন লিওনেল মেসি। সেই ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে বার্সাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। নেইমারের বিদায় এবং সুয়ারেজের চোটের কারণে আবারও মেসির কাঁধে আক্রমণের মধ্যভাগটা ছেড়ে দিয়েছেন ভালভার্দে। তাতে অনেকটা নির্ভার হয়ে খেলতে পারছেন মেসি, করছেন গোলের পর গোল। শেষ তিন ম্যাচে হ্যাটট্রিকসহ দুটি ম্যাচে জোড়া গোল যেন তারই নমুনা।

৪-৩-৩ ফরমেশন ভেঙ্গে ৪-৪-২ কিংবা ৪-২-৩-১ ফরমেশন

নেইমার নেই। তাই ত্রিমুখী আক্রমণের প্রয়োজন বোধ করেননি ভালভার্দে। ডেম্বেলেকে মাঝমাঠে খেলাচ্ছেন, সঙ্গে আছেন ফর্মে থাকা ইভান রাকিটিচ। সার্জিও বুসকেটসকে ডিফেন্সিভ মিডফিল্ডার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুরোদস্তুর ডিফেন্ডারের দায়িত্বে এনেছেন ভালভার্দে।

বার্সেলোনা ফুটবল দল মাঠে খেলছে, দর্শকরা দর্শকাসনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও উইং-ব্যাক দিয়ে আক্রমণ শানাচ্ছে বার্সা

দানি আলভেজের অভাবটা বোধ হয় এবার পূরণ হতে চলল! রক্ষণের ডানপ্রান্ত দিয়ে মেসিকে বলের যোগানটা ভালো মতই দিচ্ছেন এই মৌসুমেই বার্সায় আসা নেলসন সেমেদোও। সঙ্গে জর্ডি আলবাও বামপ্রান্ত দিয়ে সমান কার্যকর। আক্রমণে বলের যোগান দিয়ে গোলরক্ষক টের স্টেগেনকেও সমানতালে সাহায্য করেছেন এই দুই উইং-ব্যাক।

খেলার স্বাধীনতা পাচ্ছেন ইনিয়েস্তা

গত কয়েক মৌসুমে নিষ্প্রভ থাকার পর চলতি মৌসুমে যেন পুরনো দিনগুলো ফিরিয়ে আনছেন আন্দ্রেস ইনিয়েস্তা। মাঝমাঠে অবিসংবাদিতভাবে তাকেই সেরা মানছেন কোচ ভালভার্দে। স্প্যানিশ কিংবদন্তিকে দিয়েছেন যত্রতত্র দৌড়ে খেলার স্বাধীনতা। তাতেই যেন জ্বলে উঠেছেন ইনিয়েস্তা। গড়ে তুলেছেন অতীতের আগুন ঝরানো আক্রমণভাগ।

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়ের ছবি, ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্ষণ হয়েছে শক্তিশালী

শেষ চার ম্যাচে একটিও গোল খায়নি বার্সা! এ থেকে একটি বার্তাই প্রতিপক্ষের দিকে ছুঁড়ে দিচ্ছে কাতালানরা, গোল দেয়ার পাশাপাশি গোল বাঁচানোতেও সমান মনোযোগী তারা। সেমেদোও এবং উমতিতি কোচের দর্শনটা ভালোমতোই মাথায় ঢুকিয়ে নিয়েছেন। টের স্টেগেনকেও দেখা যাচ্ছে আগের চেয়ে বেশ আত্মপ্রত্যয়ী।

ফিরে এসেছে শিরোপার ক্ষুধা

গত মৌসুমের হতাশা ঝেরে এ মৌসুমে নতুন করে শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়েছে বার্সা। বল দখলের লড়াইয়ে এখন বেশ মনোযোগী দলটির খেলোয়াড়রা। প্রতিপক্ষের দিকেও আছে সমান আগ্রাসন। ঘরোয়া এবং আন্তর্জাতিক সবগুলো শিরোপা জয়ের মন্ত্র শিষ্যদের কানে পড়ে দিয়েছেন ভালভার্দে।

Tags: আর্নেস্টো ভালভার্দেবার্সেলোনা
Previous Post

ইসি’র জন্য ‘বন্ধুপ্রতিম’ সরকার চায় বাংলাদেশ কল্যাণ পার্টি

Next Post

এখনই বিয়ে নয়: সুজানা

Next Post
সুজানা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, সুন্দর পোশাক পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই বিয়ে নয়: সুজানা

জার্মানির কাছে শীর্ষস্থান হারাল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT