চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্জিনিয়া সংঘর্ষ: গণপদত্যাগে বিজনেস কাউন্সিল বিলুপ্ত ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 17, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং ডানপন্থা বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গদের হামলার ঘটনায় ট্রাম্পের নমনীয় বক্তব্যের কয়েকটি ব্যবসা কাউন্সিলের প্রধান নির্বাহী পদত্যাগ করায় দুটি কাউন্সিল বিলুপ্ত ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউজ ম্যানুফ্যাকচারিং কাউন্সিল’ এবং ‘স্ট্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম’ এর সদস্যদের সঙ্গে আয়োজিত এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

বিবিসি জানায়, গত ১২ আগস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বর্ণবাদ বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গ সমর্থকদের হামলার ঘটনায় ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়ার জেরে দেশের ভেতরে ও বাইরে সমালোচিত হন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই ঘটনায় মঙ্গলবার ‘হোয়াইট হাউজ ম্যানুফ্যাকচারিং কাউন্সিল’ থেকে ইনটেল, মেরক অ্যান্ড কো ফার্মা এবং আন্ডার আর্মার- কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেন।

এর ধারাবাহিকতায় উপদেষ্টা কাউন্সিল থেকে গণহারে পদত্যাগ করতে শুরু করলে দু’টো উপদেষ্টা পরিষদই বিলুপ্ত ঘোষণা করেন তিনি। বুধবার পদত্যাগকারীদের মধ্যে থ্রিএম, ক্যাম্পবেল স্যুপ, জনসন অ্যান্ড জনসন এবং ইউনাইটেড টেকনোলজিস-এর প্রধানরাও রয়েছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, এসব ফোরামের সদস্যরা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করার চেয়ে ভালো আমি দু’টো কাউন্সিলই বন্ধ করে দিচ্ছি। তবে তার এই সিদ্ধান্তের আগেই বিষয়টিকে ট্রাম্প ও কাউন্সিল সদস্যদের মিলিত সিদ্ধান্ত বলে দাবি করেছে স্ট্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম।

১২ আগস্ট শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ডাকা ‘ইউনিয়ন দ্য রাইট’ নামের এক সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে। কট্টর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের সমর্থকদের সঙ্গে এই মতবাদের বিরোধীদের সংঘর্ষ হয়। পরে বর্ণবাদী এক সমর্থকের গাড়ি হামলায় অনেকেই গুরুতর আহত হন।  এ ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।

সেই গাড়ির চালক জেমস ফিল্ডসকে (২০) ক্ষতি করার উদ্দেশ্যে অপরিকল্পিত হামলা বা ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’-এর অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।

সহিংসতা ছড়িয়ে পরার পর এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, এই ঘটনা বহুপক্ষের ঘৃণা, ধর্মান্ধতা আর সহিংসতার বহিঃপ্রকাশ। পাশাপাশি বিভাজন আর বিদ্বেষ বন্ধের আহ্বানও জানান তিনি।

Tags: ডোনাল্ড ট্রাম্পভার্জিনিয়া-গাড়ি হামলা
Previous Post

মিশন ইম্পসিবলের শুটিং বন্ধ

Next Post

বিশুদ্ধ পানি আর খাবারের তীব্র সংকটে বানভাসি মানুষ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশুদ্ধ পানি আর খাবারের তীব্র সংকটে বানভাসি মানুষ

ওয়েজ বোর্ড: অর্থমন্ত্রী, আত্মসম্মান এবং একাংশ...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT