চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়ালি শেষ হলো বাংলালিংকের ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 27, আগস্ট 2020
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ ভার্চুয়াল সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারঅ্যাকটিভ ভার্চুয়াল সেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলালিংকের ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ প্রোগ্রামের এবারের আয়োজন।

স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে দেশের সেরা স্টার্টআপগুলির কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এই কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলালিংক।

২০১৯ সালে চালু হওয়ার পর থেকে “লার্ন ফ্রম দ্য স্টার্টআপস” প্রোগ্রামটি উৎসাহী শিক্ষার্থীদের স্টার্টআপ সম্পর্কে ধারণা প্রদান করার পাশাপাশি নিজস্ব দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে আসছে।

বাংলালিংক আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী ই-লার্নিং ভিত্তিক স্টার্টআপ টিচ ইট-এর উদ্যোক্তারা ভার্চুয়াল সেশনে তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাথে যৌথভাবে কর্মসূচিটি পরিচালনা করেছে বাংলালিংক। ক্লাবের সদস্যরা চার জন করে এক একটি দল গঠন করে “লার্ন ফ্রম দ্য স্টার্টআপ”-এ অংশগ্রহণ করে।

প্রথম তিনটি ওয়েবিনার সেশনে আইডিয়া জেনারেশন, ডিজাইন থিংকিং, বিজনেস ক্যানভাস বিল্ডিং, অপারেশনাল প্রোসেস ও ডিজিটাল লঞ্চিং-এর উপর শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের প্রেজেন্টেশন সেশন এবং সমাপনী অধিবেশনের মাধ্যমে এবারের আয়োজন শেষ হয়।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “সম্ভাবনাময় তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়ার জন্য আমরা বেশ কিছু সংখ্যক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছি। আমাদের ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ প্রোগ্রামটি শিক্ষার্থীদের স্টার্টআপ সম্পর্কে বাস্তব ধারণা দিয়ে থাকে। অপরদিকে, ‘ইনোভেটর্স’ তাদেরকে অভিনব পরিকল্পনার মাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের সুযোগ দিচ্ছে। এছাড়া প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলিকে সহযোগিতা করার জন্য আমাদের ‘আইটি ইনকিউবেটর’ নামক আরেকটি প্রোগ্রাম চালু আছে। করোনা মহামারীর কারণে ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ এবার ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা করতে হয়েছে। তবে শিক্ষার্থী, উদ্যোক্তা ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রোগ্রামটি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন প্রফেসর ড. আবু মো. দেলোয়ার হোসেন কর্মসূচিটির প্রশংসা করে বলেন, “এই উদ্যোগ আমাদের সম্ভাবনাময় তরুণদের নিজ প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করবে। ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব ও বাংলালিংক-কে এই বিশেষ ট্রেনিং সেশন আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। এটি সত্যিই প্রশংসনীয় একটি প্রশিক্ষণের উদ্যোগ, যা মহামারীর সময়ও স্টার্টআপ ব্যবস্থার সামগ্রিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

এবারের ভার্চুয়াল সেশনে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরগানাইজেশনাল স্ট্রাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান, টিচ ইট-এর কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার সৈয়দ নাইমুল হোসেন সহ বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বাংলালিংক।

Tags: বাংলালিংক
Previous Post

মাস্ক পরলে গরম ও অস্বস্তিতে ভোগেন ৬৭% মানুষ

Next Post

মলমূত্র থেকেও ছড়াতে পারে করোনা

Next Post
স্যানিটারি সুবিধা ও টয়লেটের অভ্যন্তরীণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মলমূত্র থেকেও ছড়াতে পারে করোনা

মেসি ও একজন কর্মকর্তার সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি অনুশীলনে আসবেন, সভাপতির সঙ্গে দেখা করবেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT