চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরে বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত’র নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সরকারী সফরে বিমান বাহিনীর একটি এএন-থ্রিটু বিমানের মাধ্যমে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়ার আমন্ত্রণে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ১৩তম দ্বি-বার্ষিক এয়ার শো এবং বিমান চালনা প্রদর্শনী, এরো ইন্ডিয়া -২০২১ এ অংশগ্রহণের নিমিত্তে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে যান।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক এয়ার শো এবং বিমান চালনা প্রদর্শনীতে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লে প্রত্যক্ষ করার পাশাপাশি তিনি ভারতীয় বিভিন্ন সামরিক সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান এবং পৃথিবীর অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধান সফরকালীন সময়ে বিভিন্ন বিষয়ের উপর আয়োজিত সেমিনার ও ভিডিও টেলি কনফারেন্স-এ অংশগ্রহণ করবেন।

ভারত মহাসাগর অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে তিনি মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধান ও সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সাথে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

এছাড়াও, এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে বিভিন্ন দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্কন্নোয়নসহ ভারতীয় বিমান বাহিনীর সাথে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামী শনিবার দেশে ফিরবেন।

Tags: বিমান বাহিনী প্রধান
Previous Post

বীরশ্রেষ্ঠদের চরিত্রে সাত অভিনেতা: করছেন না শাকিব

Next Post

স্তুতিবাজরাই যুগে যুগে সর্বনাশের কারণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্তুতিবাজরাই যুগে যুগে সর্বনাশের কারণ

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যুর সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT