চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে থাকছেন ভেট্টরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 24, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন এসে গেছেন। শুক্রবার সকালে আসবেন কোচিং স্টাফের বাকি সদস্যরা। একইদিনে যোগ দেবেন টাইগারদের নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে কাজ করতে ফিজিও জুলিয়ান ত্রিদেশীয় সিরিজের পর আর ছুটিতেই যাননি। পূর্ণাঙ্গ কোচিংস্টাফ নিয়েই শুক্রবার বিকেল ৩টায় মিরপুরে ভারত সফরের অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, হেড কোচ রাসের ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ফিল্ডিং কোচ রায়ান কুক শুক্রবার সকাল ১০টার দিকে পৌঁছাবেন। শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে বিকেলে। তিনি জানান, ৩০ অক্টোবর ভারত যাবে বাংলাদেশ।

তিন টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে ভারত যাওয়ার আগে মিরপুরে মাত্র পাঁচ দিন অনুশীলনের সুযোগ পাবেন সাকিব-তামিমরা। ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টুয়েন্টি। দুই সংস্করণের সিরিজ শেষ হবে ২৬ নভেম্বর।

টেস্ট দলের জন্য যারা বিবেচিত হবেন তারা শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে অংশ নেবেন। ক্যাম্পে থাকবেন কেবল টি-টুয়েন্টি দলের সদস্যরা।

চোটের কারণে শেষমুহুর্তে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কোমরের পুরনো চোট সারাতে দীর্ঘমেয়াদী পুনর্বাসনে যাওয়ার সিদ্ধান্তে ডিসেম্বরে বিপিএল খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে তার। দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকবেন এ তরুণকে।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

Tags: প্রস্তুতি ক্যাম্পবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিবাংলাদেশের ভারত সফরভেট্টরিলিড স্পোর্টস
Previous Post

গণরুম: সমস্যার সমাধান না হলে ভিসি ভবনে উঠার হুঁশিয়ারি

Next Post

১৫তম শিক্ষক নিবন্ধনে ফল বিপর্যয়ের কারণ কী?

Next Post

১৫তম শিক্ষক নিবন্ধনে ফল বিপর্যয়ের কারণ কী?

কন্টেইনারে পাওয়া মৃত ৩৯ জনের সবাই চীনা নাগরিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT