চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরেই টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
6:57 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2015
in স্পোর্টস
A A

তিনটি ওয়ানডে এবং দুটি তিনদিনের ম্যাচ খেলতে দুই সপ্তাহের সফরে সোমবার সকালে ভারত রওনা হচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। ১১ জন টেস্ট ক্রিকেটারকে নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ ভারত সফরে সবগুলো ম্যাচ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছে।

কোচ হিথ স্ট্রিক এই সফরকে দেখছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম-টাইগার্সের হোম সিরিজ এবং আগামী বছর ভারতের অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। অভিজ্ঞতা অর্জনের সেরা সুযোগ আমাদের তরুণদের সামনে। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি ছাড়াও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারতের উইকেট ও কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ছেলেরা পাচ্ছে এটা কম কথা নয়। এই মূল্যবান অর্জনের পাশাপাশি আমরা জেতার অভ্যাসটাও এই সফরে ধরে রাখতে চাই।

টেস্ট বা ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া হয়নি গত দেড় দশকে। বাংলাদেশ ‘এ’ দলের জন্য ভারত সফর এ নিয়ে তৃতীয়বার। তবে সফরে ভারত ‘এ’ দলের মুখোমুখি হওয়া এবারই প্রথম।

১১ টেস্ট ক্রিকেটারসহ ১৫ সদস্যের স্কোয়াডের সবারই আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। জয়ের পাশপাশি বাংলাদেশ ‘এ’ দলের লক্ষ্য আগামীর জন্য নিজেদের প্রস্তুত করা।

১৬ সেপ্টেম্বর শুরু ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রনজি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচ এরপর ভারত ‘এ’ দলের সঙ্গে তিনদিনের ম্যাচ দিয়ে শেষ সফর।

‘টিম-টাইগার্স এর মিডল অর্ডারের নির্ভরযোগ্য মোমিনুল এবারই প্রথম পেলেন গুরুত্বপূর্ণ সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। ব্যাটে রান, নেতৃত্ব উপভোগের পাশপাশি দেখছেন নিরঙ্কুশ সাফল্যের স্বপ্ন।

ব্যাটিংটা যেভাবে উপভোগ করেছি অধিনায়কত্ত্ব ও একই ভাবে উপভোগ করব।নতুন অধিনায়ক হিসেবে আমার নিজের ও বেশ কিছু জিনিস শিখতে হবে।আমরা শেষ চারটা সিরিজ জিতেছি তাই আমরা চাইব জয়ের অভ্যাসটা ধরে রাখতে। এটা কেউ হারাতে চাইবে না।

চলছে মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের তোড়জোরও। নিরাপত্তা পর্যবেক্ষক দল করাচি লাহোর সফর শেষে দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন।

পাকিস্তানিদের নিরাপত্তা আয়োজনে আশ্বস্ত হয়ে এ মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যেতে পারে ‘টিম-টাইগ্রেস’।

Tags: বাংলাদেশ ‘এ’ দলবাংলাদেশ-ভারত ক্রিকেটভারত সফর
Previous Post

শিক্ষার্থীদের একাংশের অবরোধ প্রত্যাহার

Next Post

প্রধান বিচারপতির অভিসংশন চেয়ে রাষ্ট্রপতির কাছে বিচারপতি শামসুদ্দিনের চিঠি

Next Post

প্রধান বিচারপতির অভিসংশন চেয়ে রাষ্ট্রপতির কাছে বিচারপতি শামসুদ্দিনের চিঠি

নদীর গভীরে মিললো অপহৃত কলেজ ছাত্রের মৃতদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT