চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-বাংলাদেশ সীমান্তে ‘ইন্টারন্যাশনাল হাট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in আন্তর্জাতিক
A A
সীমান্তে নিরাপত্তা বাহিনী ও কাঁটাতার, ভারত-বাংলাদেশ সীমান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে শুরু হতে চলছে ‘ইন্টারন্যাশানাল হাট’। এই হাটে রাজ্যের তৈরি সামগ্রীর পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশের সামগ্রীও।

পশ্চিমবঙ্গের পাঁচটি সীমান্তের জিরো পয়েন্টে এই হাট শুরুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তবে প্রাথমিকভাবে পরীক্ষমূলক প্রকল্প হিসেবেই এই ‘ইন্টারন্যাশানাল হাট’ চালুর পরিকল্পনা রয়েছে।

এই নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা প্রায় চুড়ান্ত বলেও মালদহ বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

এই বাজার তৈরি করার জন্য দু’দেশেই জমি অধিগ্রহণ করা হবে। বাংলাদেশের ৭৫ মিটার ও পশ্চিমবঙ্গের ৭৫ মিটার জমি অধিগ্রহণ করে এই হাট তৈরি হতে চলেছে বলেও সূত্রের খবর। দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু’দেশের সীমান্তরক্ষীরা।

দুই দেশের প্রতিনিধিরা ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ শুরু করছে। এই প্রসঙ্গে উত্তর মালদহের সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্মু জানান, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যেই মোদি সরকার এই বিষয়ে উদ্যোগী হয়েছে।

তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, এই বাজার তৈরি হলে সীমান্ত অপরাধ অনেকটাই কমে যাবে। আর্থসামাজিক উন্নতিও হবে। অর্থনৈতিক উন্নতি ঘটবে এলাকার বাসিন্দাদের।

এই বাজারে কাঁচা খাদ্যসামগ্রী ছা়ড়াও বিক্রি হবে প্ল্যাস্টিকজাত সামগ্রী। এ ছাড়াও পরিধান সামগ্রী বিক্রির কথাও রয়েছে। আগামী ছ’মাসের মধ্যেই এই আর্ন্তজাতিক বাজার শুরুর পরিকল্পনা রয়েছে দুই দেশের সরকারের। এই উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতাও আশা করছে কেন্দ্র।

Tags: ভারত-বাংলাদেশ
Previous Post

দিনভর যানজটে নাকাল নগরবাসী

Next Post

সুনামগঞ্জের হাওরে ফসল ডুবে ক্ষতিগ্রস্ত ১৯ হাজার কৃষক

Next Post
সুনামগঞ্জের হাওরে বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের হাওরে ফসল ডুবে ক্ষতিগ্রস্ত ১৯ হাজার কৃষক

দুই বোন উদ্ধার, পুলিশ ও যুবক ছবি, জয়পুরহাটে অপহরণের ১০ দিন পর. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে অপহরণের ১০ দিনের মাথায় দুই বোন উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT