চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-বধের আশা জাগাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাধারণ বোলিংয়ে মিরপুর টেস্টে প্রাণ ফেরালেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো ভারতকে হারানোর আশা জাগাল বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে তুলেছে ৪৫ রান। চারটির মধ্যে মিরাজের একার শিকারই তিনটি।

পড়ন্ত বিকেলে মিরাজের তৃতীয় শিকার হন বিরাট কোহলি (১)। আউট হয়ে সাজঘরে ফেরার আগে রাগ ঝাড়েন বাংলাদেশের খেলোয়াড়দের ওপর। বেশ উত্তপ্ত দেখা যায় তাকে।

তার আগে মিরাজ ফেরান চেতেশ্বর পূজারা (৬) ও শুভমন গিলকে (৭)। প্রথম উইকেটটি নেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ভারত অধিনায়ক লোকেশ রাহুলকে (২) আউট করেন।

ভারতের প্রয়োজন আরও ১০০ রান আর বাংলাদেশের ৬ উইকেট। নাইটওয়াচম্যান হিসেবে নামা আক্সার প্যাটেল ২৬ ও জয়দেব উনাদকাট ৩ রানে অপরাজিত আছেন।

জাকির হাসান ও লিটন দাসের ফিফটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রান তুলে অলআউট হয়। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পাওয়া সফরকারীদের লক্ষ্য দেড়শর মধ্যেই থাকে।

বাংলাদেশের লিটন ৭৩ ও জাকির করেন ৫১ রান। নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ, উভয়ের ব্যাট থেকেই আসে ৩১ রান।

আক্সার প্যাটেল তিনটি, রভিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট।

৮৭ রান পিছিয়ে থেকে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের সকালের সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। অষ্টম উইকেট জুটিতে লিটন-তাসকিন ৬০ রান যোগ না করলে দুইশর আগেই ‍গুটিয়ে যেতো স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানে জবাবে ভারত ৩১৪ রানে অলআউট হয়। ৯৪ রানে ভারতের ৪ উইকেট তুলে লিডের আশাও জাগিয়েছিল বাংলাদেশ। তবে একাধিক ক্যাচ মিস ও স্টাম্পিংয়ের সহজ সুযোগ হারানোয় সেটি সম্ভব হয়নি।

রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটিতেই লিড নেয় ভারত। তারপর অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি সফরকারীরা। তাইজুল ও সাকিব আল হাসান চারটি করে উইকেট নিলে তিনশ পেরিয়ে থামে দলটি।

Tags: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানের প্রধান নির্বাচক আফ্রিদি

Next Post

৫৯ বছরে বিটিভি

Next Post
চ্যানেল আই ভবনের বহিরঙ্গন দৃশ্য ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯ বছরে বিটিভি

প্রধানমন্ত্রী দুর্নীতি করে টাকা উপার্জনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি করে টাকা উপার্জন করতে আসিনি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT