চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ আসন্ন?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:46 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

১৯৪৭ সালে ১৪ ও ১৫ আগস্ট ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। তারপর থেকে দুটি দেশের মধ্যে কয়েকটি যুদ্ধ হয়। এর মধ্যে প্রায় সব যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ঘটেছে।

কাশ্মীর দু’ভাগে বিভক্ত। এক অংশে ভারতীয় শাসন অন্য অংশ পাকিস্তান নিয়ন্ত্রিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় ৫০ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। স্বাধীন কাশ্মীরের জন্য তারা লড়ছে। ভারত শুরু থেকে দাবি করে আসছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান মদদ দিয়ে আসছে। এই নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন ঐতিহাসিক একটি বিষয়ে পরিণত হয়েছে।

১৯৯৯ সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত সর্বশেষ যুদ্ধ হয়। তবে যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের অব্যবহিত পরে পাকিস্তান এই যুদ্ধের দায় কাশ্মীরি স্বাধীনতাপন্থীদের ওপর চাপিয়ে দেয়। এর মাঝে ভারত পাকিস্তান সম্পর্ক সামান্য উন্নতি হলেও উত্তেজনা বরাবর থেকে যায়।

গত বৃহস্পতিবার পুলওয়ামাতে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভারতের সিআরপিএফের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৯ সদস্য।

হামলার পর জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার দায় স্বীকার করে দেয়া বিবৃতিতে জানায়: ‘তাদের হয়ে পুলওয়ামারই বাসিন্দা আদিল আহমেদ দার ওই হামলা চালিয়েছে।’ এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কাশ্মীর পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

কাশ্মীরের ভয়াবহ হামলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় শেষ হয়েছে। এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সময়।

এরই পরিপ্রেক্ষিতে ভারত ইতোমধ্যে দাবি করেছে তাদের বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিগুলোতে ১০০০ কেজি বোমা বর্ষণ করে জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান যথারীতি এই দাবি নাকচ করে দিয়েছে। আজকে পাকিস্তান দাবি করেছে তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একজন পাইলটকে আটক করেছে।

এখন ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেল, যদিও বারবার আমরা এই দু’দেশের হুমকি পাল্টা হুমকি দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় পক্ষের মধ্যস্ততায় বড় কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। এবার উত্তেজনার পারদ লক্ষ্য করছি একটু বেশি মাত্রায়। দুই দেশের সর্বাত্মক যুদ্ধ সম্ভবত এখন সময়ের ব্যাপার।

ভারত পাকিস্তানের এই ঐতিহাসিক বিরোধ নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যথাযথ কূটনৈতিক ভূমিকার প্রয়োজন আছে বলে মনে করি। আমরা কোনো মানুষের প্রাণহানী কামনা করি না। আমরা মনে করি, যুদ্ধের নামে লক্ষ লক্ষ নিরাপরাধ ও নিরীহ মানুষের মৃত্যু কোনো সভ্যতার জয়ধ্বনি দেয় না।

‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা…’ কবির এই বাণীই আসলে শ্বাশত। তাই আমরা চাই, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার জরুরি সমাধান।

Tags: কাশ্মীরভারত-পাকিস্তান যুদ্ধসম্পাদকীয়
Previous Post

নির্মাতা কৌশিক গাঙ্গুলীর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

Next Post

বৃষ্টির বাধায় রিজার্ভ ডে’তে দোলেশ্বর-গাজীর লড়াই

Next Post

বৃষ্টির বাধায় রিজার্ভ ডে’তে দোলেশ্বর-গাজীর লড়াই

নড়াইলের কোনো সমস্যা সামনে আনতে চাই না, শুধু সমাধান চাই: মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT