চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান যুবারা জয়রথেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 27, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল ভারত ও আফগানিস্তান। গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল আয়োজক সংযুক্ত আরব আমিরাত। প্রত্যাশিত জয় তুলেছে ভারত ও পাকিস্তানের যুবারা।

দিনের প্রথম ম্যাচে ২৬০ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৪ উইকেট হতে রেখে জয় পেয়েছে ভারত। আরব আমিরাতকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। অধিনায়ক সুলাইমান সাফি করেছেন ৭৩ রান। ইয়াজ আহমেদ আহমাদজাই খেলেছেন ৮৬ রানের কার্যকরী ইনিংস।

একটি করে উইকেট তুলেছেন রাজবর্ধন হানগারগেকার, রাজ বাওয়া, বিকি ওস্টওয়াল ও কোশাল থামলে।

জবাবে শুভ সূচনা পান ভারতে দুই ওপেনার হারনুর সিং ও রাঘভানশি। শতরানের জুটি গড়েন। যাতে ভর করে ম্যাচ নিজেদের করে নেয় ভারত। বকি আনুষ্ঠানিকতা সারেন রাজ বাওয়া ও কোশাল থাম্বে। সবোর্চ্চ ৬৫ রান আসে হারনুর সিংয়ের ব্যাট থেকে।

আফগানদের নূর আহম্মদ নিয়েছেন ৪ উইকেট।

অন্য ম্যাচে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক কাশিম আকরামের ফিফটিতে ২২১ রানের লক্ষ্য দেয় আমিরাতকে। যেখানে আইয়ান আফজাল খান তুলেছেন পাকিস্তানের তিন ব্যাটারকে।

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল আমিরাত। কাই স্মিথ ও আফজাল খান করেন সমান ৩৮ রান করে। অধিনায়ক আলিশান শারাফু ৩৫ রানে ফিরলে প্রতিরোধ গড়তে পারেননি আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৯৮ রানে।

কাশিম আকরাম নেন ৩ উইকেট।

Tags: আফগানিস্তানআরব আমিরাতপাকিস্তানভারতযুব এশিয়া কাপ-২০২১
Previous Post

সৌম্য ১৫০, শুভাগত ১৫২, ইফরান-রিশাদের ৫ উইকেট

Next Post

রাজনীতিকে সঠিক পথে রাখতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিকে সঠিক পথে রাখতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

প্রদর্শনকারীরা বড়দিনের উৎসবের সময় পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘বড়দিন উৎসবে' কট্টর হিন্দুত্ববাদীদের হানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT