চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ক্রিকেটের বিপক্ষে শোয়েব আখতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 28, আগস্ট 2015
in স্পোর্টস
A A

ভারতীয় কর্মকর্তাদের পর এবার ভারত-পাকিস্তান সিরিজের বিরুদ্ধে দাঁড়ালেন পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
সব সময় সরাসরি কথা বলার জন্য বিশেষভাবে পরিচিত সাবেক এ গতি দানব ভারতের বিপক্ষে প্রস্তাবিত সিরিজ বন্ধ রাখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আহবান জানিয়েছেন।

দুই দেশের সীমান্ত উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত এ সিরিজ আয়োজনের কোনো যৌক্তিকতা দেখছেন না ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

ভারতের বিপক্ষে ১৯৯৯ সালে অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো আখতার বলেন, ক্রিকেটের জন্যই এ দুই দলের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সীমান্তে এত উত্তেজনার মধ্যে ক্রিকেট খেলার জন্য এটা ‘সঠিক মুহূর্ত নয়’।

শোয়েবের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ‘সকলেই জানে রাজনীতি ও খেলাকে এক করে ফেলা উচিত নয়। তবে দুর্ভাগ্যজনক হলেও সীমান্তে তীব্র উত্তেজনা রয়েছে এবং এমন সময়ে এ দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ খেলা ঠিক নয়।’

বর্তমানে একজন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে ভারতীয় টেলিভিশন চ্যানেলের পরিচিত মুখ আখতার সঠিক সময়ে ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপন করতে দুই দেশের প্রতি আহবান জানান।

শোয়েব বলেন, ‘এখনো বিশ্বের সেরা দুই দল ভারত-পাকিস্তান এবং আপনি যদি ক্রিকেটে উৎসাহী হন বা ভালবাসেন তবে কোনো দলই একে অপরকে এড়াতে পারবে না। এ দুই দেশ থেকে এমন কিছু মেধাবী ক্রিকেটার বেড়িয়ে এসেছে যা আপনি উপেক্ষা করতে পারবেন না এবং জনগণ এদেরকে একে অপরের বিপক্ষে খেলতে দেখতে চায়।’

Tags: ভারত-পাকিস্তান ক্রিকেটশোয়েব আখতার
Previous Post

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে রাজনীতি না করার আহবান গণজাগরণ মঞ্চের

Next Post

সাড়ে তিন কেজি স্বর্ণসহ বিমানবন্দরে আটক একজন

Next Post

সাড়ে তিন কেজি স্বর্ণসহ বিমানবন্দরে আটক একজন

ব্লগার অনন্ত বিজয় হত্যার ঘটনায় সিলেটে দুই ভাই আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT