চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান উত্তেজনায় উভয় দেশের যেসব বিমানবন্দর বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনার কারণে দুই দেশের আকাশপথ এবং ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরস্পরের যুদ্ধবিমান হামলার ঘটনার পর দু’দেশের অধিকাংশ এয়ারপোর্টে সকল ধরণের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাক্তুন প্রদেশে প্রবল উত্তেজনা বিরাজ করায় সেখানকার সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক টুইটবার্তায় বলা হয় পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করা হল।

লাহোর এয়ারপোর্টের ম্যানেজার জানান, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট এবং ইসলামাবাদের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি চীনের গুয়াংজু থেকে আসা একটি ফ্লাইটকে ফেরত পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আদেশে দেশটির পেশোয়ারের আন্তর্জাতিক এয়ারপোর্টে একটি যাত্রীবাহি বিমানেকে উড়তে দেয়া হয়নি।

অন্যদিকে দুই দেশের চলমান উত্তেজনার ফলে ভারতের নয়টি (তারমধ্যে শ্রীনগর জুম্মু কাশ্মীর) বিমানবন্দরে সকল বেসামরিক বিমান চলাচল বাতিল করা হয়েছে।

শ্রীনগর এয়ারপোর্টের বরাতে বলা হয়েছে জরুরি কারণে সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হলো। তবে কী ধরনের জরুরি কারণ তা ব্যাখ্যা করা হয়নি। কয়েকটি এয়ারপোর্টে জরুরি সর্তকর্তা জারি করেছে দেশটি।

বুধবার স্থানীয় সময় ১০টা ৫ মিনিটে বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে ভারতীয় আইএএফ জেট বিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে পাকিস্তানের এফ-১৬ বিমান ভারতের রাজৈরে ঢুকে বোমা হামলা করে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে আত্মঘাতী জঙ্গি আক্রমণে প্রাণ হারান ৪০ জন ভারতীয় আধা সেনা। এরপর গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ ভারতের ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

এই ঘটনার পরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Tags: ফ্লাইট বাতিলভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধ
Previous Post

নির্বাচন কমিশনের কোনো ব্যর্থতা নেই, দুর্বলতা নেই: সিইসি

Next Post

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

Next Post

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

ফাইল ছবি

মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা দেয়া হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT