চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানে যুদ্ধ, বলিউডে সিনেমা তৈরীর হিড়িক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 02, মার্চ 2019
in বিনোদন
A A

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপুরে পাকিস্তানের জঙ্গিদের হামলার পর ফেব্রুয়ারির শেষে পাল্টা হামলা করে ভারতীয় সেনারা। এরপর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে মুহূর্তে মুহূর্তে তৈরী হচ্ছে নানা নাটকীয় পরিবেশ। আর এসব বিষয় সিনেমার পর্দায় তুলে ধরতে এরইমধ্যে ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) এ বলিউডের নামিদামি প্রযোজক ও নির্মাতাদের দীর্ঘ সারি!

হাফিংটন পোস্ট ইন্ডিয়ার মতে এখন পর্যন্ত ভারত-পাকিস্তানের সাম্প্রতিক ইস্যু নিয়ে অন্তত পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চুক্তিবদ্ধ হয়েছে।

সদ্য ঘটে যাওয়া পুলওয়ামা হামলার ঘটনা এবং তার পরবর্তীতে ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে চুক্তিবদ্ধ হওয়া ছবিগুলোর সবগুলোর বিষয়বস্তু দেশপ্রেম।

৫টি ছবি করার অনুমোদন দিলেও এখন পর্যন্ত তিনটি ছবির নাম প্রকাশ করেছ ইম্পা। তারা জানায়, পুলওয়ামা, অভিনন্দন, বালাকোট- এই ৩টি ছবি চূড়ান্ত হয়েছে। এছাড়াও বেশ কয়েক জন প্রযোজক ও নির্মাতা এই ইস্যুতে ভিন্ন ভিন্ন গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে নথি জমা দিয়েছেন। এরমধ্যে আছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত তারকা নির্মাতা অনুরাগ কাশ্যপের নামও।

ভারতীয় সংবাদ মাধ্যমটিকে ইম্পা জানায়, ২০১৬ সালের উরি সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনের উপর নির্মিত সাম্প্রতিক সুপার হিট ছবি ‘উরি’র সফলতার কারণেই এমন আগ্রহ প্রযোজক-নির্মাতাদের। তবে শেষ পর্যন্ত কতো জন ভারত-পাকিস্তানের সাম্প্রতিক ইস্যু নিয়ে ছবি নির্মাণের নথি জমা দেন, তা এখনই বলা যাচ্ছে না!

সম্প্রতি ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপুররে সিআরপিএফের গাড়িবহরে পাকিস্তানের জঙ্গিদের হামলার ঘটনায় কেঁদে উঠে সারা ভারতবর্ষ।

তার কিছুদিন পরেই পুলওয়ামার বদলা নেয় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ১২টি যুদ্ধবিমান থেকে ফেলা হয় ১০০০ কেটি বোমা। উড়িয়ে দেয়া হয় জইশের বৃহত্তম প্রশিক্ষণ শিবির এবং মেরে ফেলা হয় বহু সন্ত্রাসবাদীকে। এই সাফল্যকে স্যালুট জানায় পুরো ভারত।

এরপর আসে ভারতীয় বায়ু সেনা অভিনন্দন প্রসঙ্গ। যিনি নাটকীয় ভাবে আটক হন পাকিস্তানে। তার মুক্তির জন্য ভারতজুড়ে রাস্তায় নামে হাজারও মানুষ, কূটনীতিক চাল। অবশেষে ১ মার্চ ভারতের কাছে সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয় অভিনন্দনকে। এসব নিয়েই আলাদা আলাদা গল্পে দেশপ্রেমকে সিনেমায় তুলে ধরতে মরিয়া প্রযোজক ও নির্মাতা।

Tags: অনুরাগ কাশ্যপঅভিনন্দনপুলওয়ামালিড বিনোদন
Previous Post

নড়াইল এক্সপ্রেসের পর সিলেট এক্সপ্রেস!

Next Post

ইমরানের জন্য নোবেল চান পাকিস্তানের মন্ত্রী

Next Post

ইমরানের জন্য নোবেল চান পাকিস্তানের মন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সর্বনাশের নাম ‘কলপ্যাক চুক্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT