চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত দল এখন ‘মিনি হাসপাতাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 12, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ক্রিকেটার আহত, মাঠে ব্যথিত মুখ, খেলোয়াড়ের হস্তক্ষেপ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ সিরাজের টেস্ট অভিজ্ঞতা মাত্র দুই ম্যাচের। চলতি অস্ট্রেলিয়া সফরে হয়েছে অভিষেক। এখন সেই সিরাজকেই নেতৃত্ব দিতে হবে ভারতের পেস ব্যাটারির। সবশেষ জাসপ্রীত বুমরাহ চোটে পড়ায় মাঠে নামার মতো আর কে কে সুস্থ আছেন, এমন খেলোয়াড়ের খোঁজে হয়রান ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় পেটের পেশীতে টান লাগে বুমরাহর। মাঠে তার উপস্থিতি দেখে বোঝা যাচ্ছিল চোট নিয়ে বড্ড অস্বস্তিতে আছেন। পরে পরীক্ষা শেষে ধারণা করা হচ্ছে, কোথাও একটা চির আছে। যার কারণে তাকে ব্রিসবেন টেস্টে মাঠে নামিয়ে ঝুঁকি বাড়াতে চায় না ভারত।

বুমরাহর চোটই শেষ নয়, ভারতীয় নির্বাচকরা মহা-দুশ্চিন্তায় মায়াঙ্ক আগারওয়ালকে নিয়েও। হনুমা বিহারীর চোটে যাকে মাঠে নামানো হবে বলে ভাবা হচ্ছিল, সেই আগারওয়াল মেলবোর্নে নেট অনুশীলন করতে গিয়ে পেয়েছিলেন চোট। এখন পর্যন্ত ব্রিসবেনে নামার মতো ফিটনেস ফিরে পাননি তিনি।

সিডনি টেস্টের পরপরই ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা ও হনুমা বিহারী। ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের বলে বুড়ো আঙুলে চোট পাওয়ায় সিডনিতেই অস্ত্রোপচার করা হয়েছে জাদেজার, দেশে ফিরতে হবে তাকে। আর সিডনি টেস্টের এক নায়ক হনুমা বিহারীর অবস্থা আরও সঙ্গিন, অস্ট্রেলিয়া তো বটেই সামনে ইংল্যান্ড সিরিজেও মাঠে ফেরা হবে না তার।

চোট আছে রবিচন্দ্র অশ্বিনেরও, পিঠে ব্যথা নিয়ে বীরের মতো ভারতকে জয়ের সমান ড্র এনে দিয়েছেন এ অলরাউন্ডার। ব্রিসবেনে খেলার সম্ভাবনা আছে তার। সিডনির আরেক নায়ক রিশভ পান্ট হাতে ব্যথা নিয়ে হয়তো খেলবেন, সেটি কেবল ব্যাটসম্যান হিসেবে। উইকেটের পেছনে দাঁড়াতে পারেন ঋদ্ধিমান সাহা। আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল আগেই দেশে ফিরেছেন চোট নিয়ে।

ব্রিসবেনে অনভিজ্ঞ এক পেস লাইনআপ নিয়ে নামতে হবে ভারতকে। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদবরা আগেই ছিটকে গেছেন, তাতে নতুন সংযোজন বুমরাহ। তার জায়গায় অভিষেক হতে পারে পেসার টি নটরাজনের। জাদেজার জায়গায় খেলবেন আরেক পেসার শার্দূল ঠাকুর।

Tags: জসপ্রীত বুমরাহব্রিসবেন টেস্টলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশে ৩৪০ টাকায় ভ্যাকসিন বিক্রি করবে ভারত

Next Post

করোনাভাইরাস: প্রথম পরীক্ষায় পাশ উইন্ডিজ দলের সবাই

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বিমানবন্দরে পৌঁছেছেন, ব্যাগেজ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: প্রথম পরীক্ষায় পাশ উইন্ডিজ দলের সবাই

মার্কিন ক্যাপিটল ভবনের সামনে ট্রাম্প সমর্থকদের প্রতিবাদ ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক-টুইটার-অ্যামাজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT