চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত জোড়া যাত্রা’য় হাঁটতে হাঁটতেই মৃত্যু কংগ্রেস এমপির

common by common
12:43 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত জোড়া যাত্রায় হাঁটছেন কংগ্রেস এমপি, পাশে অনেকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটতে হাঁটতেই মৃত্যুবরণ করেছেন কংগ্রেস এমপি সন্তোষ সিং চৌধুরী। বুকে ব্যাথা শুরু হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি।

শনিবার (১৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

খবরে প্রকাশ, আচমকা বুক চেপে বসে পড়েন সন্তোষ। ডাক্তাররা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

জনপ্রিয় এই কংগ্রেস নেতা পাঞ্জাবের জলন্ধর লোকসভা আসনের সাংসদ ছিলেন। শনিবার সকালে তিনি রাহুল গান্ধীর সঙ্গেই ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন। ফিল্লৌর এলাকা দিয়ে হাঁটার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তার হৃদস্পন্দন বাড়তে থাকে। দ্রুত কংগ্রেস কর্মীরা তাকে অ্যাম্বুল্যান্সে করে লুধিয়ানার ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে আজকের মতো স্থগিত করা হয়েছে যাত্রা।

কংগ্রেস সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। টুইটারে তিনি লেখেন, ‘জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোষ সিং চৌধুরীর অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করছি।’

শনিবার সকালে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফিল্লৌর দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন সন্তোখ। ডাক্তাররা জানিয়েছেন, তার হার্টবিট বা হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তার।

সন্তোষ সিং এর আগে পাঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। পেশায় আইনজীবী সন্তোষ সিং চৌধুরী ২০১৪ এবং ২০১৯ সালে জলন্ধর আসন থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Tags: হৃদরোগ
Previous Post

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত বেঞ্জামিন মেন্ডি

Next Post

বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করতে ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশ

Next Post
Brazilian political leaders in a split-screen portrait. Channel i News - চ্যানেল আই নিউজ

বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করতে ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশ

সাংবাদিক সম্মেলন ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম হবে চীনের সাংহাই শহরের মতো: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT