চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন সময় বাড়লো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 14, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত আরও বাড়লো। গত শনিবার ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষেই এমন ইঙ্গিত মিলেছিল। মঙ্গলবার মহামারি নিয়ে জাতির উদ্দেশ্যে চতুর্থ ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সময় বাড়ানোর ঘোষণা দিলেন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রমণ ১০ হাজার ছাড়ানোর কথা নিশ্চিত করে। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিনশ।

আক্রান্ত আর মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বললেন মোদি, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত সর্বশক্তি দিয়ে লড়াই করছে। ভারতের সতর্ক অবস্থান ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করছে। নয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। সামাজিক দূরত্ব ও লকডাউন দেশবাসীর জন্য মঙ্গল বয়ে এনেছে। যদিও আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু আমাদের দেশবাসীর জীবনের চেয়ে এটি বড় নয়। করোনা মোকাবিলায় আমরা যে কোনো দেশের চেয়ে ভালো অবস্থানে আছি।’

লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়ে মোদি বলেছেন, ‘আমরা কীভাবে জিতবো? আমাদের রাজ্য প্রশাসনের সংস্পর্শে থাকতে হবে। প্রত্যেক রাজ্যের গভর্নর লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে। এটা মাথায় রেখে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়াচ্ছি। এই সময়ে আমাদের আগের মতো সুশৃঙ্খল থাকতে হবে।’

ভারতের সরকার প্রধানের পরামর্শ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বেড়ে না ওঠে সেটা নিশ্চিত করতে হবে, আর কোনো এলাকা যেন করোনাভাইরাসের কেন্দ্র না হয়ে ওঠে। এমন কোনো এলাকা থাকলে আমাদের সতর্ক হতে হবে। পরের এক সপ্তাহ লড়াইটা হবে আরো শক্তিশালী এবং লকডাউন আরো কড়াকড়ি হবে।

তবে ২০ এপ্রিলের পর থেকে কোনো কোনো এলাকায় লকডাউন শিথিল করা হতে পারে বললেন মোদি। এ সময় পর্যন্ত করোনা আক্রান্ত রাজ্যগুলো নিবিড় পর্যবেক্ষণে থাকবে জানালেন তিনি।

Tags: করোনাভাইরাসভারতলকডাউন
Previous Post

করোনাভাইরাস: পাকিস্তানি সাবেক ক্রিকেটারের মৃত্যু

Next Post

কারোনাভাইরাস: সৌদিতে ২৫০ মিলিয়ন রিয়ালের খাদ্য সহায়তা, পাবেন প্রবাসীরাও

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কারোনাভাইরাস: সৌদিতে ২৫০ মিলিয়ন রিয়ালের খাদ্য সহায়তা, পাবেন প্রবাসীরাও

করোনা রোগীদের জন্য চিকিৎসা প্রদানকারী ডাক্তার ও নার্সরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিদানকালে তাদের কথা ভাবুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT