চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনাপ্রধান ভারত সফর শেষে দেশে ফিরলেন, আনুষ্ঠানিক স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার ৮ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে সেনাপ্রধান ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) ভিনোদ জি খান্ডারে, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার সাথে সাক্ষাৎ করেন।

এছাড়াও তিনি ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং এন্ড এনালাইসিস সেন্টার এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন।

বাংলাদেশ ও ভারতের সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ সফরের প্রথম দুই দিন সেনাবাহিনী প্রধান দিল্লী এবং আগ্রায় বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। তিনি আগ্রায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড পরিদর্শন করেন। সেখানে উক্ত ব্রিগেডের সক্ষমতা, কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে ধারণা দেয়া হয়। উল্লেখ্য, এই ব্রিগেডটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে সর্বপ্রথম টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করে। সেনাবাহিনী প্রধান ভারতের ওয়ারগেমিং ডেভলপমেন্ট সেন্টার এবং ডিফেন্স ইমেজ প্রসেসিং এন্ড এনালাইসিস সেন্টার পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও কারিগরি বিষয়াদি সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যৎ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। পরে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) ভিনোদ জি খান্ডারে এর সাথে সাক্ষাতে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান।

সেনাপ্রধানের ভারত সফর শেষে দেশে ফিরলেন, দুই কর্মকর্তা সৌজন্য বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ বিকালে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্র নীতি এবং নিরাপত্তা বিষয়ক আয়োজিত এক সেমিনারে এনডিসি কোর্স মেম্বার এবং অনুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেমিনার শেষে উন্মুক্ত আলোচনায় তিনি এনডিসি কোর্স মেম্বারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ভারত সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল এ পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর জীবন উৎসর্গকারীদের নাম খচিত স্থান ঘুরে দেখেন এবং আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। পরবর্তীতে তিনি সাউথ ব্লকে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তিনি ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাকে ভারতের নিরাপত্তা চিন্তাধারা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ে দু’টি পৃথক ব্রিফিং প্রদান করা হয়।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসে আলোচনা করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ বৈঠক সমাপনান্তে সেনাবাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এর সাথে তাদের কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে ভারত ও বাংলাদেশ, এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায় বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tags: আইএসপিআরসেনাপ্রধান
Previous Post

সিঙ্গাপুরের রাস্তায় নজর রাখবে রোবট

Next Post

শক্তিশালী তৃণমূলের কারণেই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শান্তির পথের গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী তৃণমূলের কারণেই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

পুলিশের সঙ্গে আটক নারী, গৃহকর্মী নির্যাতনের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তার স্ত্রী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT