চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারী ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 28, মে 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশেষজ্ঞের মাধ্যমে ব্ল্যাক ফাঙ্গাস পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) রোগকে মহামারী রোগ ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার একদিনে দিল্লীতে ১৫৩ জন এই রোগে সংক্রমিত হওয়ার প্রেক্ষিতে মহামারী রোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ব্ল্যাক ফাঙ্গাস রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লীর উপ-রাজ্যপাল অনিল বাইজাল ‘মহামারী আইন ১৮৯৭’ জারি করেছেন। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি রোগ হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি।

এই ঘোষণা এমন একসময় এসেছে, যার একদিন আগে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লীতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬২০ জন। কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী, গতকাল নতুন করে শনাক্ত ১৫৩ জন যোগ হলে মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৭৩ জনে।

উপ–রাজ্যপালের জারি করা বিধি অনুযায়ী, দিল্লীর সরকারি–বেসরকারি সব স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত ও চিকিৎসার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের জারি করা নির্দেশিকা মেনে চলবে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন প্রতিটি ঘটনা দিল্লীর সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ঘোষিত হবে। স্বাস্থ্য দপ্তরের থেকে আগে অনুমতি নেওয়া ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনার কোনো তথ্য শেয়ার করতে পারবে না।

আরো বলা হয়, এই আইন যদি কেউ অমান্য করে, তাহলে দণ্ডবিধির আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিবিবিধানগুলো গতকাল থেকে আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

করোনা মহামারীর ভয়াবহ দিনে ভারতে এভাবে ব্ল্যাক ফাঙ্গাস রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এরই মধ্যে ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে পৌনে ৩ কোটি। মারা গেছে ৩ লক্ষাধিক।

Tags: ব্ল্যাক ফাঙ্গাসভারতমহামারী
Previous Post

ইসরায়েল-গাজা সংঘর্ষের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ

Next Post

টুইটারের বিবৃতি ভারতের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা, মন্ত্রীর কড়া জবাব

Next Post
একজন ব্যক্তি টুইটার লোগো দেখানো মোবাইল ফোন ধরে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের বিবৃতি ভারতের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা, মন্ত্রীর কড়া জবাব

কক্সবাজারে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে তাণ্ডব, ক্ষতিগ্রস্ত নৌকা ও সমুদ্র সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT