চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রস্তুত হচ্ছে সিয়াম-পূজার ‘শান’, ঈদে মুক্তির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in বিনোদন
A A
দুটি মানুষ বাইকে চড়ে শহরের রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন সত্য ও সাহসী পুলিশ অফিসার থেকে অনুপ্রাণিত হওয়ার গল্পে নির্মিত হচ্ছে ‘শান’ সিনেমা। ভেঙেচুরে শান এর অর্থ দাঁড়ায় ‘ধার’।

তুমুল মারপিট, থ্রিলার, সাসপেন্সে ঠাঁসা এমন গল্প নিয়ে ‘শান’ বানাচ্ছেন নবীন নির্মাতা এম এ রাহিম। দুটি গান ছাড়া সিনেমাটির সব শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে ভারতে চলছে ‘শান’ এর পোস্ট প্রোডাকশন। সেখান থেকে ‘শান’ নিয়ে কথা বলেছেন পরিচালক।

চ্যানেল আই অনলাইনকে এম এ রাহিম বলেন, গান দুটির শুটিং দেশে হবে। একটি রোমান্টিক অন্যটি ডান্স ফ্লোর। বাকি শুটিং আগেই শেষ। চলতি মাসে ভারতে পোস্ট প্রোডাকশনের যাবতীয় কাজ করছি। তিনি বলেন, করোনা না এলে দর্শক অনেক আগেই শান দেখতে পেতেন। চাচ্ছি আর দেরি না করে দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দেয়ার জন্য। দেশে ফিরে বুঝেশুনে মুক্তি চূড়ান্ত করবো। নিশ্চিত নয়, তবে আসছে ঈদে সম্ভাবনা আছে।

‘শান’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকিন রহমান, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ।

২০১৯ সালে নির্মাণের শুরু থেকে শান আলোচনায়। সিনেমাটি হতে পারে নায়ক সিয়ামের ক্যারিয়ারে অন্যতম টার্নিং। পর্দায় তার নাম এবং গল্পে অ্যাটিটিউটের কারণে সিনেমার নামকরণ হয়েছে ‘শান’। থাকবে নাটকীয়তা, রোমান্স ও রসবোধ। এমনটাই জানান রাহিম।

পরিচালক বলেন, নায়কের আচরণ ধারালো, তীক্ষ্ণ। অপারেশনে যেদিকে যাবে একদম কেটে বের হয়ে যাবে। তিনি বলেন, অনেকদিন ধরে সিনেমাটি আটকে থাকায় মাইন্ড অনেক চেঞ্জ হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত পুরো টিম সন্তুষ্ট রয়েছে। হলিউড, বলিউড, তামিলের কোনো কপি পেস্ট থাকবে না। সম্পূর্ণ বাংলাদেশী ফ্লেবারের শান। সিনেমাটি বানিয়েছি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য। সবার আগে সেখানে মুক্তি দেব, পরে ওটিটি বিবেচনা করবো।

সিয়াম আগেই জানিয়েছেন, সিনেমাটির জন্য আক্রমণ, আত্মরক্ষা দুই ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রায় দেড় মাস লেগেছে প্রশিক্ষণ নিতে। অনেক পরিশ্রম করতে হয়েছে। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ফাঁকে ফাঁকেও এ প্রশিক্ষণ চালিয়ে যেতে হয়েছে। ‘শান’ যেন সবদিক দিয়ে পরিপূর্ণ সিনেমা হয় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।

‘শান’ প্রযোজনা করেছেন আতিকুর রহমান, গল্প আজাদ খানের এবং চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। সংগীত পরিচালনায় রয়েছেন আহমেদ হুমায়ূন। সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউড জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুছাল।

Tags: অরুণা বিশ্বাসঈদচম্পাডনতাসকিন রহমাননাদের চৌধুরীপূজাপূজা চেরীভারতমিশা সওদাগরমুক্তিমুরাদ পারভেজলিড বিনোদনশানসিয়ামসিয়াম আহমেদহাসান ঈমাম
Previous Post

পদত্যাগপত্র দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য

Next Post

শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

Next Post
পরিবেশ মন্ত্রী শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের কাজের উপর বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল, স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার সর্বনিম্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT