চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দ্রুত কমছে শনাক্ত-মৃত্যুর হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 16, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে মানুষ মাস্ক পরে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়ে করোনাভাইরাস ঘাঁটি গেড়েছিল ভারতে। গত কয়েক মাসে দেশটিকে ভয়াবহভাবে নিষ্পেষিত করেছে এই মহামারী। একটা সময় প্রায় প্রতিদিনই শনাক্ত গুনেছে ৩ লক্ষাধিক। মৃত্যু ৩ বা ৪ হাজারের অধিক।  তবে এবার সেই ধারায় শিথিলতা এসেছে।  কমে এসেছে করোনার দাপট।

ওয়ার্ল্ডোমিটার্স এর তথ্য অনুযায়ী, টানা কয়েকদিন ধরে ভারতে শনাক্ত ও মৃত্যুর হার কমেছে।  গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছিলো ৬২ হাজার ২২৬ জন এবং মৃত্যু ১ হাজার ৪৭০ জন।

দুইদিন আগে গত ১৪ জুন এই সংখ্যা ছিলো ৬২ হাজার ৫৯৭ জন (শনাক্ত) এবং মৃত্যু ১ হাজার ৪৫২ জন। তার আগের দিন ১৩ জুন ছিলো ৬৮ হাজার ৪০০ জন (শনাক্ত) এবং মৃত্যু ১ হাজার ৬৭১ জন। আর ১২ জুন শনাক্ত ছিলো ৮১ হাজার ৫ জন এবং মৃত্যু ১ হাজার ৮৩০ জন।

তুলনামূলক কিছুটা বেশি ছিল ১১ ও ১০  জুন। ১১ তারিখে শনাক্ত ছিলো ৮৪ হাজার ৬৯৫ জন এবং মৃত্যু ১ হাজার ৯২৯ জন। আর ১০ জুন শনাক্ত ৯১ হাজার ২৬৬ জন এবং মৃত্যু ২ হাজার ১৮ জন।

আজ পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৬১ জন।  মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৯ হাজার  ৬০১ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ৬৩৪ জন।

গত একদিনে সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৩ জন এবং মারা গেছে ৯ হাজার ১৪৯ জন।

এই দিন সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে।  শনাক্ত ৮৮ হাজার ৯৯২ জন এবং মৃত্যু ২ হাজার ৭৬০ জন।

সারাবিশ্বে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৬১৮ জন। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৮ হাজার ৩৭৫ জন।  এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৯১৮ জন মানুষ।

Tags: করোনাভাইরাসভারত
Previous Post

তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশ

Next Post

ইসরায়েলে নতুন সরকার ক্ষমতায় এসেই গাজায় বিমান হামলা

Next Post
গাজায় বিমান হামলার সময় আকাশে ধোঁয়া ও আগুনের বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে নতুন সরকার ক্ষমতায় এসেই গাজায় বিমান হামলা

চীনা সেনারা জাতীয় পতাকার সামনে স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটোর ‘চাপে’ ক্ষুব্ধ চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT