চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দীর্ঘ কারাভোগের পর দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 28, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি বন্দীদের দেশে ফিরতে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘ কারাভোগের পর দেশে প্রত্যাবর্তন করেছেন ১৯ জন বাংলাদেশী নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কার্যকর উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে তারা দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘‘বিএসএফ ও বিজিবি’র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করা ৫ জন নারীসহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করে। বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার কর্তৃক আগত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়| কোনো করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করে তাদের নিজ নিজ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়।’’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় আসামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার এর সার্বিক সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুব দ্রুততম সময়ে সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষ, ভারতের আসাম পুলিশ কর্তৃপক্ষ ও আসাম রাজ্য সরকারের চিফ সেক্রেটারি এর সাথে কার্যকর যোগাযোগ স্থাপনের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন আটকে থাকা এই ১৯ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা করে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।

এর আগে গত ২২-২৬ ডিসেম্বর আসামের গৌহাটিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন চলাকালীন বিজিবি মহাপরিচালক কর্তৃক ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে আসাম রাজ্য সরকারের সার্বিক সহযোগিতার বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

এই বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর/গ্রহণকালীন সময়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী শহীদুল্লাহ, বিয়ানীবাজার থানা পুলিশ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Previous Post

ঋণ পরিশোধে আর থাকছে না ‘বিশেষ’ ছাড়

Next Post

বাড়ি নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

Next Post
মাটি খুঁড়তে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু, ঘটনাস্থলে লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশি এমপি পাপুলের কুয়েতের কারাগারে থাকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে এমপি পাপুলের চার বছরের জেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT