চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ট্রাক্টর র‌্যালিতে সংঘর্ষের ঘটনায় ১৫ মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের ট্রাক্টর র‌্যালিতে সংঘর্ষের ঘটনায় ব্যাপক জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ট্রাক্টর র‌্যালি ঘিরে সারাদিন হিংসাত্মক ঘটনায় ১৫টি মামলা হয়েছে। সেই ঘটনায় ১১৫ জন পুলিশ সদস্য আহত হয়। নিহত হন একজন কৃষক।

এনডিটিভি বলছে, সংঘর্ষের সময় ৮টি বাস ও ১৭টি প্রাইভেট গাড়ি ভাঙচুর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই মিছিল শুরুর নির্দিষ্ট রুট মেনে চলেননি কৃষকদের একাংশ। তার জেরে দিনভর উত্তপ্ত ছিলো দিল্লি এবং দিল্লির সংলগ্ন এলাকা। একাধিক এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর। পাল্টা লাঠি চালিয়েছে পুলিশ। কাঁদানে গ্যাসও নিক্ষেপ করেছে পুলিশ। আর বিক্ষুব্ধরা দরজা ভেঙে লালকেল্লায় ঢুকে নিজেদের পতাকা উড়িয়েছেন।

আন্দোলনের মাঝেই ট্রাক্টর উলটে মৃত্যু হয়েছে এক কৃষকের। তবে বিক্ষোভকারীদের দাবি, ওই কৃষকের ট্রাক্টর লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

সংর্ঘের পর চাপের মুখে সন্ধ্যার দিকে র‌্যালি বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন কৃষক আন্দোলনের নেতারা। হিংসাত্মক এই ঘটনার দায় মাথা পেতে নিয়েছেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব।

তিনি বলেন, যেভাবে বিষয়টি এগিয়েছে, তাতে আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে লজ্জা বোধ করছি এবং এই ঘটনার দায় নিচ্ছি আমি।

র‌্যালি স্থগিত করে কৃষকরা বিবৃতিতে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানো হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে  শিগগিরই কর্মসূচি জানানো হবে।

Tags: কৃষক আন্দোলনট্র্যাক্টর র‌্যালি
Previous Post

নেটফ্লিক্সের থ্রিলারে রবার্ট ডি নিরো

Next Post

how to recycle plastic

Next Post
ছেলে হাতে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি পরিবেশবান্ধব জিনিস. Channel i News - চ্যানেল আই নিউজ

how to recycle plastic

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আধুনিক বহুতল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুর্মিটোলায় পৌঁছেছে করোনা ভ্যাকসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT