চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে টিকাদান কর্মসূচির বেহাল দশা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 15, মে 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা ভ্যাকসিনের ভায়াল হাতে ধরা স্বাস্থ্যকর্মীর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি শুরু করা ভারত এখন টিকার দানের গভীর বিড়ম্বনায় পড়েছে।

অনুমোদন পেয়ে করোনাভাইরাসের টিকা উৎপাদনে থাকা দুই কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়া এবং ভারত বায়োটেক প্রত্যাশা বা চাহিদা- কোনোটাই পূরণ করতে পারছে না। ফলে খোদ রাজধানীতে শতাধিক টিকাদান কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে।

বিশ্বে প্রতিবছর বিভিন্ন ধরনের যত টিকা উৎপাদন হয়, ভারত একাই তার ৬০ শতাংশের যোগান দেয়। কেবল টিকা নয়, জেনেরিক ওষুধ উৎপাদনেও শীর্ষে থাকা ভারত বিশ্ববাজারে পরিচিতি পেয়েছে ‘ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে।

সেই ভারত কী করে করোনাভাইরাসের টিকা নিয়ে এমন দুর্দশার মধ্যে পড়ল?

বিবিসির তথ্য মতে, স্নেহা মারাঠির বয়স ৩১, ভারত সরকার তার বয়সীদেরও করোনাভাইরাসের টিকা দিচ্ছে। কিন্তু অনলাইনে সেই টিকা নেয়ার দিন ঠিক করতেই তার একটা দিনের অর্ধেক সময় লেগে গেছে। তার ভাষায়, টিকার জন্য নিবন্ধনের কাজটা অনেকটা কুইজ খেলার মত। যে আগে সব প্রশ্নের উত্তর দেবে, সেই জিতবে।

নিবন্ধনের সবগুলো ঘর পূরণ করতে সময় লেগেছিল মাত্র ৩ সেকেন্ড, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ শেষ মুহূর্তে স্নেহার সেদিনের স্লট বাতিল করে দেয়, কারণ তাদের হাতে আর টিকা ছিলো না।

ফলে ওই তরুণীকে আরেকবার অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে হয়। বারবার একই ঘটনা ঘটতে থাকে। শেষ পর্যন্ত তার নিবন্ধনের চেষ্টা সফল হয়।

ভারতে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সব নাগরিককে টিকা পেতে কোউইন নামের একটি ওয়েব প্ল্যাটফরমের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম।

এ অবস্থায় ভারতীয়দের মধ্যে প্রযুক্তি-দক্ষ কেউ কেউ কম্পিউটার সফটওয়্যারে কোড লিখে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট তৈরি করছেন বলেও খবর আসছে।

স্নেহা মারাঠি কোডিং জানেন না, তবে তিনি সেই ভারতীয় নাগরিকের একজন, যারা ডিজিটাল বৈষম্যের দেশেও ইন্টারনেটের সুবিধাভোগী।

আর অন্য ভাগে আছে সেই কোটি কোটি ভারতীয়, যাদের স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ নেই, অথচ টিকা নিশ্চিত করার এটাই একমাত্র পথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার ৯৬ কোটি ভারতীয়কে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু করেছে, অথচ সরবরাহের পরিমাণ এর ধারে কাছেও নেই। লক্ষ্য অর্জনের জন্য ভারতের দরকার ১৯২ কোটি ডোজের বেশি।

আরও খারাপ খবর হল, টিকার এই ঘাটতি দেখা দিয়েছে এমন এক সময়ে, যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারত বিপর্যস্ত, এমনকি তৃতীয় আরেকটি ঢেউয়েরও শঙ্কাও করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, দুর্বল পরিকল্পনা, ক্রয় প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এবং অনিয়ন্ত্রিত দাম- এরকম বেশ কিছু বিষয়ে মোদি সরকারের ভুল সিদ্ধান্তই ভারতের টিকাদান কর্মসূচিকে একটি বৈষম্যপূর্ণ প্রতিযোগিতার দিকে ঠেলে দিয়েছে।

Tags: টিকাভারত
Previous Post

বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ২৫ লাখ মানুষ

Next Post

গাজা থেকে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত চলছে ইসরায়লি হামলা

Next Post
ইসরায়েলি সেনারা গাজা থেকে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত চলমান হামলার পরিস্থিতিতে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা থেকে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত চলছে ইসরায়লি হামলা

কানাডায় সড়ক দুর্ঘটনায় যানজট সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT