চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনায় আক্রান্ত ২ কোটি ৩৭ লাখ, মৃত্যু ছাড়াল আড়াই লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 পূর্বাহ্ন 13, মে 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারিতে জর্জরিত ভারতে একদিনে করোনায় নতুন ৩ লাখ ৬২ হাজার ৪০৬ জন রোগী শনাক্ত হয়ে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন।

শেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৬ জন যোগ হয়ে মৃত্যুর সংখ্যাও ২ লাখ ৫৮ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো-এর পরিসংখ্যান বলছে, যেখানে ভারতে ২ কোটির ওপরে করোনায় আক্রান্ত সেখানে বিশ্বব্যাপী মোট করোনা সংক্রমণ রোগী ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৬১৬ জন। মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৪৫ হাজার ১৮ জনের মধ্যে ভারতেই শুধু মাত্র আড়াই লাখের বেশি মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছে, ১ দশমিক ২৯ শতাংশ হারে ভারতে দৈনিক মৃত্যু হতে থাকলে এর ভয়াবহতা যুক্তরাষ্ট্রকেও ছাপিয়ে যাবে।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত একদিনে ভারতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছে ১১ মে। ওইদিন দেশটিতে  ৪ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর আগে ৭ মে একদিনে মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৯৪ জন।

তবে দেশটিতে ৬ মে ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ সর্বোচ্চ করোনা সংক্রমণ রোগী শনাক্ত করা হলেও গত ৫ দিনে সংক্রমণ কিছুটা কমে নেমে এসে সাড়ে তিন লাখের নিচে হলেও গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়ে ৩ লাখ ৬২ হাজার হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো-এর পরিসংখ্যান বলছে, গত দুইদিনের তুলনায় বিশ্বব্যাপী করোনার মৃত্যু এবং আক্রান্ত বেড়েছে কিছুটা। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৮২৬ মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ ৫০ হাজার ৬৬৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৫৮৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Tags: করোনাভাইরাসভারত
Previous Post

হামাসের রকেটের জবাবে ইসরায়েলের মিসাইল হামলা

Next Post

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল ফিতর

Next Post
বিশাল সংখ্যক মুসল্লি ঈদুল ফিতর নামাজের জন্য একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল ফিতর

উইঘুর ইমামরা চীনের বিরূপ আচরণের শিকার, মসজিদে নামাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের বিরূপ আচরণের শিকার উইঘুর ইমামরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT