চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনার তৃতীয় ঢেউ, ঝুঁকিতে শিশুরাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 23, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু ও নারী করোনার প্রভাবের মধ্যে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলার সময়ই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, তৃতীয় ঢেউয়ে রেহাই পাবে না শিশুরা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সমান তালে বাড়বে তাদের ঝুঁকি। বিশেষজ্ঞদের ওই বক্তব্যের সঙ্গে একমত সেদেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তৈরি হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের গঠিত বিশেষজ্ঞ কমিটি।

তারা বলছে, ভারতের একাধিক রাজ্যে ‘আর ভ্যালু’ (এক জন আক্রান্ত ব্যক্তির থেকে কত জন সংক্রমিত হতে পারে) গত জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ‘১’-এর উপর উঠে এসেছে।  ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে শিশুদের বিশেষত কোমর্বিডিটি (নানা রকম অসুখ-বিসুখ) থাকা শিশুদের মধ্যে সংক্রমণ মোকাবিলায় ও চিকিৎসা-পরিকাঠামোর উন্নতিতে কী কী পদক্ষেপ জরুরি, সেই পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

দেশের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শিশু-চিকিৎসকদের ঘাটতি ৮২ শতাংশ ছুঁয়েছে। কোমর্বিডিটি থাকার কারণে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে সংক্রমিত হওয়া ৬০-৭০ শতাংশ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কোভিড থেকে সুস্থ হওয়ার পরও তাদের অনেকের মধ্যে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে।

রিপোর্টে সেই বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু করোনায় সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই দেশে। শিশুদের চিকিৎসা পরিকাঠামোতে নজর দেওয়ার পাশাপাশি কোমর্বিডিটি থাকা শিশুদের টিকাকরণে বিশেষ গুরুত্ব দিতে হবে।

দেশে প্রাপ্তবয়স্করা পুরোদমে ভ্যাকসিন পেলেও শিশুদের টিকাকরণ এখনও গবেষণার পর্যায়ে থাকায় তা নিয়ে আশঙ্কা রয়েছেই। রিপোর্টে বলা হয়েছে, কিছুটা বাড়ির মতো করেই , শিশুদের জন্য কোভিড ওয়ার্ড গড়ে তোলা যেতে পারে হাসপাতালে। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্রুত শিশু-চিকিৎসক নিয়োগে নজর দিতে হবে। সেই সঙ্গে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়েও ভাবতে হবে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিনশিশু
Previous Post

অস্ত্রোপচারের রোগীকে সুস্থ করতে কৃত্রিম অঙ্গের বিকল্প উৎস

Next Post

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত‍্যয় অন্টারিও আওয়ামী লীগের

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নেত্রীদের উপস্থিতিতে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত‍্যয় অন্টারিও আওয়ামী লীগের

অভিনেতা মহেশ মাঞ্জরেকর ক্যানসারে আক্রান্ত, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারে আক্রান্ত অভিনেতা মহেশ মাঞ্জরেকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT