চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনার জরুরি ওষুধ অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 08, মে 2021
in আন্তর্জাতিক
A A
সার্স-কোভ-২ ভাইরাসের কালো পাত্রে পরীক্ষামূলক নমুনা দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে ও রোগীদের জরুরি ব্যবহারের জন্য একটি ওষুধের অনুমোদন দিয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন্স (ডিআরডিও)।

শনিবার জরুরি ভিত্তিতে নতুন অ্যান্টি-কোভিড ওরাল এই ওষুধটি ছাড়পত্র পেয়েছে।

এনডিটিভি বলছে, করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ হতে ও অক্সিজেনের অভাবজনিত সমস্যা লাঘবে সাহায্য করবে এই ওষুধ।

ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস ও ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ (হায়দরাবাদ) যৌথ উদ্যোগে এই ওষুধটি তৈর করেছে। এই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে হাসপাতালে ভর্তি গুরুতর করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ করতে সাহায্য করতে দেখা গেছে। অক্সিজেন সিলিন্ডারের উপর নির্ভরশীলতা কমাতেও সাহায্য করেছে এই ওষুধ। যারা এই ওষুধ নিয়েছেন, তারা অপেক্ষাকৃত দ্রুত করোনা নেগেটিভ হয়েছেন।

ফেজ-২’তে মোট ১১০ জন করোনা রোগীর উপর ট্রায়াল করা হয়। তৃতীয় ফেজে ২২০ জনের উপর ট্রায়াল চালানো হয়। দেশের মোট ২৭টি কোভিড হাসপাতালে এই ট্রায়াল করা হয়েছিল।

করোনা মহামারীর বিরুদ্ধে গত ২০২০ সালের এপ্রিলে ল্যাবরেটরিতে শুরু হয় এই ওষুধের প্রস্তুতি। পরীক্ষাগারে এটি করোনার বিরুদ্ধে কার্যকর হিসেবে দেখা যায়। এরপরই ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়।

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৪ জন মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও করোনা শনাক্ত হয়েছে ৪ লক্ষাধিক মানুষ। ভারতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন এবং  করোনা শনাক্ত হয়েছে  ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন।

 

Tags: করোনাভাইরাসভারত
Previous Post

৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

Next Post

অটোরিকশাচালকের ৭০০ টাকা নেওয়া ৩ পুলিশ সদস্য বরখাস্ত

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো, সেনাবাহিনী, দেশপ্রেম, নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশাচালকের ৭০০ টাকা নেওয়া ৩ পুলিশ সদস্য বরখাস্ত

ঢাবি শিক্ষার্থীদের জন্য মেধাবীর হাসি কর্মসূচির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি শিক্ষার্থীদের জন্য ‘মেধাবীর হাসি’ কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT