চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এবার ৪ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 21, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A

ভারতের ইন্দোরে এবার ৪ মাসের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে ইন্দোরের রাজওয়াদা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাজওয়াদার শিব ভিলাস প্যালেসের নিকটস্থ ফুটপাতে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। ভোররাত পৌনে ৫টার দিকে কেউ একজন তাকে বাইসাইকেলে করে প্যালেসের দিকে তুলে নিয়ে যায়।

পরে তার বাবা-মা তাকে না পেয়ে পুলিশে খবর দেয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা সারে ১১টার দিকে একটি ভাস্কর্যের পেছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিব ভিলাস প্যালেসের বেজমেন্টের সিরিতে রক্তের দাগ দেখা যায়।

পরে ময়নাতদন্তে শিশুটির শরীরের যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়। আর মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে এতে বলা হয়েছে।

পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। আটক ব্যক্তি ওই শিশুটির আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। তার রক্তমাখা কাপড় ও সাইকেলটিও জব্দ করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের শহর কাঠুয়ার রাসানা এলাকায় মুসলিম বাকারওয়াল সম্প্রদায়ের আসিফা বানুর ওপর চালানো নৃশংসতার তিন মাস পর উত্তাল হয়ে ওঠে ভারত।

গত বৃহস্পতিবারও উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক শিশু। এর আগের দিন একইভাবে ছত্তিশগড়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষিত হয় ১১ বছরের এক কিশোরী।

এপ্রিলের শুরুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট থেকে ১১ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের পর মেয়েটির শরীরের স্পর্শকাতর অঙ্গসহ ৮৬ জায়গায় জখম করা হয়।

কন্যাশিশুদের ওপর যৌন নির্যাতন ও যৌন অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেয়। তার ইঙ্গিত দিতেই  ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শনিবার কেন্দ্রীয় সরকারের জারি করা এক অর্ডিন্যান্স বা জরুরি নির্বাহী আদেশের মাধ্যমে পুরনো আইনে পরিবর্তন এনে নতুন এই আইন পাস হয়।

Tags: ভারতশিশু ধর্ষণ
Previous Post

চ্যাম্পিয়নের মতোই শুরু বাংলাদেশের

Next Post

পুরনো আইফোন ‘খেয়ে ফেলবে’ অ্যাপলের নতুন রোবট

Next Post

পুরনো আইফোন ‘খেয়ে ফেলবে’ অ্যাপলের নতুন রোবট

এবার পরিচালক শানুর ‘মরদ’ বাপ্পী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT