চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সহায়তায় উহানের ২৩ বাংলাদেশি দিল্লিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ভারতের সহায়তায় চীনের উহান থেকে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের একটি বিশেষ ফ্লাইটে তাদের নাগরিকদের উহান থেকে ফেরত আনার সময় এই বাংলাদেশিদেরও নিয়ে আসা হয়।

করোনা সংক্রমণের আশঙ্কায় ফেরত আসা অন্য ভারতীয়দের মতোই এই ২৩ বাংলাদেশিকেও আগামী কয়েকদিন আলাদা করে রাখা হবে।

ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওই বিশেষ ফ্লাইটে উহান থেকে ফেরত আসে ৭৬ জন ভারতীয় ও অন্য আরও ৭টি দেশের ৩৬ জন নাগরিক।

উহানে আটকে থাকা এসব বাংলাদেশি বেশ কিছুদিন ধরে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে  সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট সেখানে পাঠানো সম্ভব না হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদরকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফেরার কথা বলা হয়েছিল।

গত ১ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ জন বাংলাদেশিকে উহান থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

গত ২৩ জানুয়ারি থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে উহান। করোনা ভাইরাসে শুধুমাত্র চীনেই প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার। চীনের বাইরে ইরান, ইটালি, সাউথ কোরিয়া, জাপানসহ কয়েকটি দেশে প্রাণ হারিয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

Tags: উহানকরোনাকরোনা ভাইরাসচীনদিল্লিভারত
Previous Post

রাজধানীতে ভোররাতের আগুনে পুড়ে নিহত ৩

Next Post

করোনা ঠেকাতে ওমরাহ হজ বন্ধ

Next Post
ওমরাহ

করোনা ঠেকাতে ওমরাহ হজ বন্ধ

করোনা ভাইরাস

চীনে কমলেও বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT