চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রোজাদারদের ইফতারে কী থাকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 30, মে 2018
in লাইফস্টাইল
A A

সারা বিশ্বে মুসলমানদের কাছে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অনেক। যথেষ্ট ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মাসকে তারা পালন করে থাকেন। আর রোজাদারদের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময়। তাদের বিশ্বাস, এ সময় আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদের দোয়া কবুল করেন। আর এই ইফতারের মাধ্যমেই একজন রোজাদার তার রোজা সম্পন্নের পর মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন।

ইফতার, হোক না সেটা একগ্লাস পানি এবং একটি লালচে খেজুরে কিংবা শুধুই একমুঠো মুড়িতে, একজন রোজাদার এতেই পূর্ণ তৃপ্তি পায়। যা সেই রোজাদারই শুধু উপলদ্ধি করতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশে ইফতারের ধরন বিভিন্ন রকম। আবার অঞ্চলভেদে একই দেশে বিভিন্ন রকম ইফতার হয়ে থাকে। তবে ইফতারে কিছু কিছু জিনিস সব জায়গায়ই কমবেশি ব্যবহার হয়। যার মধ্যে খেজুর অন্যতম। কেননা মুসলমানদের প্রিয় নবী (সা.) এই ফল ও কয়েক ঢোঁক পানি দিয়েই ইফতার শুরু করতেন। সময়ের পরিবর্তনে তাতে যোগ হয়েছে হরেক রকম খাবার। বিশ্বের বিভিন্ন দেশের ইফতারের বৈচিত্র্য নিয়ে ‘দেশে দেশে ইফতার’ পর্বটি।

গত কয়েকদিন পাঠকদের জন্য বিভিন্ন দেশের ইফতার আইটেম তুলে ধরা হয়েছে। ‘দেশে দেশে ইফতার’-এর আজকের পর্বে দেখা যাক ভারতের মুসলমানদের ইফতারে কী কী আইটেম থাকে:


ভারতের ইফতার আইটেমে যা যা থাকেঃ
আমাদের পার্শবর্তী দেশ ভারত। দেশটি হিন্দু প্রধান দেশ হলেও এদেশে মুসলমানদের সংখ্যা একদম কমও নয়। ভারতের মুসলমানদের ইফতারে রয়েছে নানা বৈচিত্র্য। সেখানকার একেক রাজ্যে ইফতারির একেক রকম পদ হয়।

হায়দরাবাদের লোকজনের ইফতার হয় হালিম দিয়ে। আবার তামিলনাডু ও কেরালায় ইফতার হয় ননবো কাঞ্জি দিয়ে। এটি তৈরি হয় ভাত, খাসির মাংস, সবজি ও মসলা দিয়ে। পাশাপাশি থাকে বন্ডা, পাকুড়া ইত্যাদি।

Tags: ইফতারইফতার আইটেমভারত
Previous Post

মোস্তাফিজের বিকল্প আবুল হাসান

Next Post

আমি যখন ধরি ভালোভাবেই ধরি: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী

আমি যখন ধরি ভালোভাবেই ধরি: প্রধানমন্ত্রী

বিপ্লব সাহার ডিজাইনে মুগ্ধ সৌমিত্র-গৌতম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT