চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রাস্তায় গাড়ির নীচে ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 30, অক্টোবর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাড়ির নিচে পড়ে থাকা ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি, রাস্তার উপর ছড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সারি সারি ছবি।  তার উপর দিয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা আর হেঁটে যাচ্ছেন পথচারীরা।

দক্ষিণ মুম্বইয়ের জে জে ফ্লাইওভারের নীচে মহম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য শুক্রবার বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টারগুলি সরিয়ে ফেলেছে।’

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ধর্মীয় ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে ফ্রান্সে মুসলিম জঙ্গি গোষ্ঠীদের ধারাবাহিক হামলার প্রতি সমর্থন জানাতেই এই কাজ করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনও মামলা দায়ের হয়েছে কি না, মুম্বাই পুলিশ নির্দিষ্টভাবে তা জানায়নি।

ওইসব পোস্টার বিষয়ে বিজেপি মুখপাত্র সাম্বিত পাত্র ঘটনার ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘মহারাষ্ট্র সরকার এ কী হচ্ছে? গোটা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহাদি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সঙ্গী হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমাননা?’

महाराष्ट्र सरकार,
ये आपके सरकार के राज में क्या हो रहा है?
भारत आज France के साथ खड़ी है ..जो जिहाद फ़्रान्स में हो रहा है,उस आतंकवाद के ख़िलाफ़ हिंदुस्तान के PM ने फ़्रान्स के साथ मिल कर लड़ने की प्रतिज्ञा की है।
फिर मुंबई की सड़कों पर फ़्रान्स के राष्ट्राध्यक्ष का अपमान क्यों? pic.twitter.com/kb7PCCEY4S

— Sambit Patra (@sambitswaraj) October 30, 2020

বৃহস্পতিবার ফ্রান্সের নিসে ঐতিহাসিক নতরদাম গির্জায় এক মহিলার গলা কেটে খুন করা হয়েছে। ধারাল অস্ত্রের আঘাতে নিহত হয় আরও ২ জন। এর দু’সপ্তাহ আগে প্যারিসের কাছে কনফ্লান্স-সেন্ট-অনরিন এলাকায় শিক্ষককে গলা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি।

ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে ২০১৫ সালে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিল ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি এবদো। সেই ঘটনা নিয়ে ছাত্রদের পড়াতে গিয়ে খুন হন ওই স্কুলশিক্ষক।

Previous Post

নাটক-সিনেমায় ‘কবুল’ নিষিদ্ধের নোটিশ: সংশ্লিষ্টরা বলছেন অযৌক্তিক

Next Post

বেনাপোল থেকে ৯টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

Next Post
বেনাপোল থেকে উদ্ধার করা ৯টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল থেকে ৯টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

Burnt area with charred remains and scattered debris in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মাদনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT