চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মুঠোয় আসা বিশ্বকাপ হাতছাড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 অপরাহ্ন 23, জুলাই 2017
in স্পোর্টস
A A

ভারতের মেয়েদের ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপ-২০১৭ এর শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ডের মেয়েরা। শিরোপাটা প্রায় হাতেই পুরে নিয়েছিল ভারত! কিন্তু মিডিয়াম পেসার অ্যানেয়া সরুবসোলের শেষ মুহূর্তের বোলিং-ঝড়ে মুকুট ঘরে তুলেছে স্বাগতিক ইংলিশরা।

শেষে ৬ ওভারে ২৮ রানে ৭ উইকেট, শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ৪৬ রানে ৬ উইকেট। প্রথম দর্শনে দুটোকে বোলিং ফিগার মনে করে তুলনা করলে প্রথম ফিগারটির পক্ষেই সকল ভোট পড়ার কথা! কিন্তু পরক্ষণে যদি বলে দেয়া যায় দ্বিতীয়টি বিশ্বকাপ জেতানো বোলিং ফিগার, আর প্রথমটি কোন দলের ব্যাটিং বিপর্যয়ের চিত্র, তখন ভুল ভাঙবে সহসাই।

আসলে দ্বিতীয়টি ইংল্যান্ডের অ্যানেয়া সরুবসোলের বোলিং ফিগার, যাতে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে তার দেশ। আর প্রথমটি ভারতের দুর্ভাগ্যের চিত্রায়নের অঙ্করূপ, মুঠোয় আসা ম্যাচে শেষদিকে ৬ ওভারে ২৮ রানে ৭ উইকেট খুইয়ে বিশ্বকাপ ছুঁড়ে এসেছে ভারতীয় ব্যাটসম্যানরা।

লর্ডসে রোববার নিজেদের চতুর্থ বিশ্বকাপ জেতার প্রত্যয় নিয়ে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু ব্যটিংটা ভালো হয়নি তাদের। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২৮ রানই কেবল তুলতে পারে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৩ উইকেটে ১৯১ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভারত। অ্যানেয়া সরুবসোলের শেষের ঝড়ে ৮ বল আগেই গুটিয়ে যায় তারা।

ইংল্যান্ড দুইশ পেরোনো ইনিংস গড়ে মাত্র এক ফিফটিতে। মিডলঅর্ডারে সাইভার ৫ চারে ৬৮ বলে ৫১ রান করেন। তার আগে উইনফিল্ড (২৪) ও বেউমন্ট (২৩) মিলে উদ্বোধনীতে ৪৭ রান যোগ করে ভালো শুরু এনে দেন।

ওয়ানডাউনে টেলর ৪৫ ও পরে নাইট ১ রানে ফিরলে হাল ধরেন সাইভার। তার ফেরার পর ব্রুন্টি ৩৪, গুন অপরাজিত ২৫ ও মার্শ অপরাজিত ১৪ রানের ইনিংস খেললে লড়াই করার পুঁজি পায় স্বাগতিকরা।

ভারতের হয়ে গোস্বামী ১০ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার কাজটা করেন। ১০ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেয়া পুনম তাকে যোগ্য সঙ্গ দেন।

লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্দানা রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ধাক্কা খায় ভারত। পুনম রাউত সেখান থেকে অধিনায়ক মিতালিকে (১৭) নিয়ে ইনিংস গড়ায় মন দেন। ৩৮ রানের বেশি এগোয়নি সেই জুটি।

এরপরই ঘুরে দাঁড়ায় ভারত। সেমিফাইনালের বীর অপরাজিত ১৭১ রানের ইনিংস খেলা হারমানপ্রিত কৌরকে সঙ্গী পান লড়তে থাকা রাউত। দুজনে ৯৫ রান যোগ করে ম্যাচটা হাতের মুঠোয় আনার কাজটা সারেন। কৌর ৩ চার ও ২ ছয়ে ৮০ বলে সাবধানী ৫১ রানে ফেরেন।

রাউত তখনো ছিলেন। কৃষ্ণামূর্তিকে নিয়ে ৫৩ রানের আরেকটি জুটি গড়ে ভারতকে জয় উদযাপনের জন্য প্রস্তুত করে তোলেন। কিন্তু ৪ চার ও এক ছয়ে ১১৫ বলে ৮৬ রানের ইনিংস খেলে রাউতের ফেরার পরই পথ হারিয়ে বসে ভারত। কৃষ্ণামূর্তির ৩৪ বলে ৩৫ ও দীপ্তি শর্মার ১৪ ছাড়া বলার মত অবদান রাখতে পারেনি আর কেউই।

অ্যানেয়া সরুবসোল ৬টি উইকেট নিয়েছেন একাই। ২টি গেছে হার্টলের দখলে। বাকি দুটি রান আউট। তবে দুই পেসার ক্যাথরিন ব্রুন্টির ৬ ওভারে মাত্র ২২ রান খরচ এবং জেনি গুনের ৭ ওভারে দুই মেডেনসহ মাত্র ১৭ রান খরচ ভারতকে চেপে রাখতে বড় সহায়ক ছিল। শেষ পর্যন্ত রানরেটের ওপর পড়া ওই চাপের সঙ্গে অ্যানেয়া সরুবসোলের বোলিং-তোপ, স্বপ্নভঙ্গ ভারতের!

Tags: ভারত-ইংল্যান্ড ক্রিকেট
Previous Post

আমার চোখগুলো ফিরিয়ে দিন: সিদ্দিকুর রহমান

Next Post

বাংলাদেশের টানা হার, প্যালেস্টাইনের ইতিহাস

Next Post

বাংলাদেশের টানা হার, প্যালেস্টাইনের ইতিহাস

ম্যানইউ-লিভারপুল সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT