চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত সীমান্তচুক্তি অনুমোদন

পান্থ রহমান by পান্থ রহমান
2:23 পূর্বাহ্ন 05, মে 2015
in বাংলাদেশ
A A

অবশেষে ভারতের মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি। এখন অপেক্ষা লোকসভায় বিলটি পাস হওয়ার। আগামী বৃহস্পতিবারের মধ্যেই বিলটি লোকসভায় পাস হতে পারে বলে খবর প্রকাশিত হচ্ছে ভারতীয় গণমাধ্যমে।

স্যার শেরিল রেডক্লিফ ১৯৪৭-এ ভারত-পাকিস্তান ভাগ করতে গিয়ে যে সীমান্ত রেখা টেনেছিলেন সেই হিসেবে এক সময়ের পূর্ব পাকিস্তানই এখন বাংলাদেশ। যার তিন দিকে ভারত। অদ্ভুত সেই সীমানা রেখার কারণেই এই সীমান্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম। যার আয়োতন ৪ হাজার ১শ ৫৬ কিলোমিটার।

অথচ দীর্ঘ এই সীমান্ত চিহ্নিত নয় এখনও। ১৯৭৪-এ মুজিব-ইন্দিরা চুক্তিতে সীমান্ত এবং অপদখলীয় জমির হিসাব পরিস্কার উল্লেখ থাকলেও ভারতের পার্লামেন্টে বিলটি পাস না হওয়ায়, তার স্থায়ী সমাধান হয়নি। ঝুলে থাকা সেই সীমান্ত সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়েছে বারবারই।

সর্বশেষ মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার চেষ্টা করলেও বিরোধী জোট বিজেপি’র বাধায় সেই চেষ্টা ভেস্তে যায়। এবার নরেন্দ্র মোদির সেই বিজেপিই চাইছে সমস্যাটির স্থায়ী সমাধান। কিন্তু আবারও ভোটের রাজনীতির ফাঁদে পরে যায় সীমান্ত বিলটি।

আসামের বিধানসভা নির্বাচনে ভোট নষ্ট হতে পারে এমন আশঙ্কায় আসামকে বাদ রেখেই চেষ্টা করা হয় সীমান্ত বিল পাসের। এবার বাধ সাধে কংগ্রেস। তবে নরেন্দ্র মোদির ঢাকা সফরকে মাথায় রেখে মোদি সরকার সোমবার সমঝোতায় বসে কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরই বিলটি পাসের উদ্যোগ নেয় ভারত।

মঙ্গলবার সকালেই বিলটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন তোরজোর চলছে রাজ্যসভা হয়ে বিলটি লোকসভায় পাস করার।

৮ মে পর্যন্ত চলবে ভারতের পার্লামেন্টের বর্তমান সেশন। পরের মাসে নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা মাথায় রেখে বিজেপি সরকার এই সেশনেই পাস করতে চাইছে বিলটি।

Tags: কংগ্রেসনরেন্দ্র মোদিবাংলাদেশবিজেপিভারতসীমান্তচুক্তি
Previous Post

এমাসেই রণবীর ক্যাটরিনার আশীর্বাদ!

Next Post

জিয়া ট্রাস্ট মামলায় আজও হাজিরা দেননি খালেদা

Next Post

জিয়া ট্রাস্ট মামলায় আজও হাজিরা দেননি খালেদা

জিয়া ট্রাস্ট মামলায় আজও হাজিরা দেননি খালেদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT