চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ভয় ধরাচ্ছে ওয়েলিংটনের পিচ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
খেলার মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টেস্ট পরীক্ষা ভারতের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথমটি। সেই ম্যাচের আগে বেসিন রিজার্ভের সবুজ উইকেট দেখে ঘাবড়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির ক্রিকেট ভক্তরা!

প্রচণ্ড বাতাস আর বাউন্সি উইকেটের জন্য বেসিন রিজার্ভের উইকেট এমনিতেই ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম। বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের নিয়ে সাজানো ভারতকে আটকাতে সেই উইকেটকে আরও ভয়ঙ্করভাবে সাজিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের পেস অ্যাটাকের ভাবনা মাথায় রেখে পুরো উইকেট ঢেকে দিয়েছে সবুজ ঘাসে।

উইকেটে সবুজ ঘাস মানে বাড়তি বাউন্স আর পেসারদের জন্য সুইংয়ে সাজানো স্বর্গ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের মতো সুইং নির্ভর কিউই পেসারদের এমন উইকেট দেখে জিভে জল চলে আসার কথা। প্রতিপক্ষের পেসারদের সুবিধা মানেই যে কোহলিদের বিপদ সেটা ম্যাচের আগেরদিনই টের পেয়ে গেছে বিসিসিআই। নিজেদের টুইটার পেজে উইকেটের ছবি দিয়ে বোর্ডটি লিখেছে, ‘মনে হচ্ছে টেস্টের বাইরের কোনো উইকেট। বেসিন রিজার্ভের উইকেট দেখতে এমনই।’

বিসিসিআইয়ের সেই টুইটের পরপরই ভক্তরা পাল্টা টুইট করেছে। এক ভক্ত লিখেছে, ‘কোহলি প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ৫!’ আরেক ভক্তের লেখা, ‘প্রথমে ব্যাট করলে লাঞ্চের আগেই আমাদের ৫ উইকেট যাবে।’

কেউ কেউ বলে দিয়েছে ফলও। একজনের লেখা, ‘ভারত হারছে’। আরেকজনের ভবিষ্যদ্বাণী, ‘নিউজিল্যান্ড ইনিংস ব্যবধানে জিততে চলেছে কোনো সন্দেহ নেই।’

Tags: নিউজিল্যান্ড-ভারত টেস্ট
Previous Post

চট্টগ্রামে সাজ্জাদের ২৬১*, নড়াইলে বুলবুলের ৭ উইকেট

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নেইমারকে দরকার মেসির

Next Post
নেইমার ও মেসি ফুটবল খেলোয়াড়রা উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নেইমারকে দরকার মেসির

বাংলা ভাষার বিভিন্ন অক্ষর ও শব্দের সমন্বয়ে তৈরি চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের ভাসা ভাসা ভাষাজ্ঞান ও মাতৃভাষা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT