চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের বৈধ নাগরিক হওয়া থেকে বাংলাদেশের উইপোকা হওয়া আকর্ষণীয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক সংবাদ পত্রের ক্লিপিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত নাগরিকত্বের প্রতিশ্রুতি দিলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে’- ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এমন বক্তব্যের সামালোচনা করেছেন দেশটির প্রখ্যাত দু’জন কলামিস্ট করন থাপর এবং স্বাতি নারায়ণ। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের বিভিন্ন পরিসংখ্যানগত যৌক্তিকতা তুলে ধরে তারা বলছেন: ভারতের বৈধ নাগরিক হওয়ার থেকে বাংলাদেশের উইপোকা হওয়া ভালো। 

রেড্ডির এ বক্তব্যকে তারা কূটনৈতিক ভাষা বিবর্জিত এবং আক্রমনাত্মক বলে মন্তব্য করেছেন তারা।

তারা বলছেন: রেড্ডি বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানেন না। সবচেয়ে বাজে বিষয় হচ্ছে তিনি জানেন না যে, ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ভালো করছে; অন্তত জীবনযাত্রার মানের দিক থেকে তো বটেই। বাংলাদেশের প্রবৃদ্ধি যে হারে হচ্ছে, আমরা ভারতে তা নিয়ে শুধু হিংসাই করতে পারি। আর এটুকু আশা করতে পারি যে, আগামী দুই-তিন বছর পর হয়তো সেটা অর্জন করতে পারবো। প্রবৃদ্ধিতে আমরা বাংলাদেশের থেকে পাঁচ শতাংশের নিচে নেমে গেছি। ২০১৯ আর্থিক বছরে বাংলাদেশের পণ্য রফতানি ডাবল ডিজিটে বৃদ্ধি পেয়েছে। সেখানে ভারতেরটা দ্রুত কমছে।

করন এবং নারায়ণ আরও বলেন: বাংলাদেশে পুরুষ ও নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল যথাক্রমে ৭১ ও ৭৪ বছর। যেখানে ভারতের গড় আয়ু পুরুষ ও নারীর ৬৭ ও ৭০ বছর। কাজেই এই চিত্রটি বিশ্লেষণ করলে পার্থক্যটি আরও ভয়াবহ হয়ে ওঠে। বাংলাদেশে যখন সবকিছু ভালো হচ্ছে তখন আমরা দিন দিন পিছিয়ে পড়ছি।

রেড্ডির বক্তব্য প্রত্যাখ্যান করে, অর্থনৈতিক কারণে কিছু ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছে বলে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন যে বক্তব্য রেখেছেন; তারা তার সমর্থন করেন। তারা বলেন: উন্নত জীবনের জন্য মানুষ অভিবাসী হয়। এখন নিশ্চিত ভাবে আমাদের এখানকার তুলনায় বাংলাদেশের জীবনমান ভালো। তাদের এ বক্তব্যের সমর্থনে পরিসংখ্যানগত উপাত্তও তুলে ধরেছেন তারা।

সেই সঙ্গে রেড্ডিকে উদ্দেশ্য করে তারা বলেছেন: তাকে এটা মনে করিয়ে দেওয়া উচিত, আমেরিকা যদি এখন নাগরিকত্ব দিতে চাই তাহলে ভারতের অর্ধেক মানুষ চলে যাবে। সম্ভবত সে সংখ্যা অর্ধেকেরও বেশি হবে।

Tags: এনআরসিক্যাববাংলাদেশভারতভারতীয় নাগরিকত্ব
Previous Post

পুনঃতফসিলের প্রভাব পড়েছে খেলাপি ঋণে

Next Post

ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ ৩জনের মৃতদেহ উদ্ধার

Next Post
ফরিদপুরে জনতার ভিড়, মৃতদেহ উদ্ধারের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ ৩জনের মৃতদেহ উদ্ধার

শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম বইয়ের কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বই মেলায় তারিকুল ইসলাম মাসুমের ‘শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT