চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিশ্বকাপ রাডারে নেই অশ্বিন-জাদেজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

বছর খানেক আগেও তিন ফরম্যাটে ভারতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন দুই স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বছর না ঘুরতেই উল্টো পথে তারা। দলে তো দূরের কথা ২০১৯ বিশ্বকাপের রাডারেও নেই দুজন। ইংল্যান্ড বিশ্বকাপে তারা যে থাকছেন না সেটা পরিষ্কার করেই বলছেন দেশটির সাবেক পেসার অতুল ‍ওয়াসান।

সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে দুই স্পিনার ‍কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের দুর্দান্ত পারফরম্যান্সের পর অশ্বিন-জাদেজার বিষয়টি নিয়ে রীতিমত বিতর্ক শুরু হয়ে গেছে।

যাদব-চাহালের ঘূর্ণিজাদুতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে কোহলি বাহিনী। তার চেয়েও বড় কথা, গত ২৫ বছরের মধ্য প্রোটিয়াদের মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে তারা।

অতুল বলছেন, ‘ভদ্র লোকেরা কূটনৈতিক ভাষায় বলে তাদের (অশ্বিন-জাদেজা) সুযোগ আছে। কিন্তু চাহাল-যাদবের ইনজুরি ছাড়া তাদের জন্য আমি কোন সুযোগ দেখি না।’

যদিও ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ সম্প্রতি বলেছেন, ‘অশ্বিন-জাদেজার জন্য দৌড়টা এখনো শেষ হয়নি।’

মূর্তিকারিগর

কিন্তু অনেক সাবেক ক্রিকেটারই বলছেন, উইকেট সংগ্রহের ক্ষেত্রে ভয়-ডরহীন যাদব-চাহালকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করা হোক।

অধিনায়ক বিরাট কোহলিও সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া দুই স্পিনারে সমর্থক এবং ২০১৯’এ তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের নিয়ে পরিকল্পনার কথা বলেছেন।

যাদব-চাহালে মুগ্ধ দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) -এর নির্বাচকদের চেয়ারম্যান অতুল চাচ্ছেন, বিশ্বকাপের আগেই এই দুজনকে বিশ্বের বিভিন্ন কন্ডিশনে ৫০ ওভারের ম্যাচ খেলানো হোক।

Tags: রবিচন্দ্রন অশ্বিনরবীন্দ্র জাদেজা
Previous Post

আমানত বাড়াতে মরিয়া বেসরকারি ব্যাংকগুলো

Next Post

বইমেলায় নাজমুল হক ইমনের ‘ইউটিউবার’

Next Post
ইউটিউবার

বইমেলায় নাজমুল হক ইমনের ‘ইউটিউবার’

ফুডপান্ডা

বিনামূল্যে খাবার পৌঁছে দেবে ফুডপান্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT