চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে অজি টেস্ট দলে দুই নতুন মুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 22, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে দুজন নতুন মুখ রেখেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ঘোষিত দলে জায়গা পেয়েছেন মার্কাস হ্যারিস ও রোকি ক্রিস ট্রিমেইন। বৃহস্পতিবার প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের দল দেয় সিএ।

দুর্দান্ত ফর্মে আছেন মার্কাস হ্যারিস। গত মাসেই সেফিল্ড শিল্ডের ম্যাচে অপরাজিত ২৫০ রানের ইনিংস খেলেছেন ২৬ বছরের এ তরুণ। এ মৌসুমে সেফিল্ড শিল্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও তিনি। গড় ৮৭.৫০। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।

হ্যারিস ব্যাটসম্যান হিসেবে হলেও বোলিংলাইন শক্তিশালী করতে আনক্যাপ ট্রিমেইনকে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এ দুজন ছাড়া গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটাই প্রায় অপরিবর্তিত রেখেছে অজিরা। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ওই সিরিজ পাকিস্তানের কাছে ১-০তে হারে তারা।

নিষেধাজ্ঞা না ওঠায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট ভারত সিরিজেও দলের বাইরে থাকছেন। তবে হাঁটুর ইনজুরিতে থাকা উসমান খাজাকে দলে রাখা হয়েছে। পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মারনুস লাবুসচ্যাংনে। তার জায়গায় মিডলঅর্ডারে ডাকা হয়েছে পিটার হ্যান্ডসকম্বকে। গত অ্যাশেজ সিরিজের পর থেকেই দলের বাইরে ছিলেন হ্যান্ডসকম্ব। তিনি সম্ভবত ব্যাট করবেন আরেক ব্যাটসম্যান ট্রাভিস হেডের ছয়নম্বর জায়গায়।

অজিদের টপক্লাস বোলিং অ্যাটাকে মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লায়নের সঙ্গে থাকছেন অভিষেক হতে যাওয়া ট্রিমেইন বা অভিজ্ঞ পিটার সিডল।

দুদলের চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট হবে অ্যাডিলেডে। পরেরগুলো যথাক্রমে- পার্থ, মেলবোর্ন ও সিডনিতে।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল স্টার্ক, মিশেল মার্শ, শন মার্শ, টিম পেইন, ক্রিস ট্রিমেইন ও পিটার সিডল।

Tags: অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
Previous Post

‘শাকিবকে হিংসে করলে হবে না, তাকে সাপোর্ট দিতে হবে’

Next Post

‘অপারেশন ফেরাও নেইমার’ শুরু করছে বার্সা

Next Post

‘অপারেশন ফেরাও নেইমার’ শুরু করছে বার্সা

জাতীয় ঐক্যফ্রন্ট

কে আমার বাবা: জাতীয় ঐক্যফ্রন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT