চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পাশে অস্ট্রেলিয়ানরা ‘প্রাইমারি স্কুলের ছাত্র’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 23, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ ও খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ভাঙাচোরা একটা দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠেই ‘দাদাগিরি’ করে গেছে ভারত। সেরা একাদশের অধিকাংশই চোটে থাকার পরও তরুণ একটা দল নিয়ে যেভাবে সিরিজ জিতে নিয়ে গেছে আজিঙ্কা রাহানের দল তাতে বেজায় নারাজ অজি কিংবদন্তি গ্রেগ চ্যাপেল। ভারতীয় ক্রিকেটারদের দেখে তার মনে হয়েছে, অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটাররা এখনও ‘প্রাইমারি স্কুলে’ পড়েন। ক্রিকেটের প্রতিভা অন্বেষণে নতুন করে বিনিয়োগ বাড়ানোর তাগাদা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

স্থানীয় এক পত্রিকার কলামে চ্যাপেল লিখেছেন, ‘আমাদের তরুণরা সপ্তাহ শেষের যোদ্ধা। ভারতীয় ক্রিকেটারদের দেখুন। অনূর্ধ্ব-১৬ বয়স থেকেই ওরা প্রতিযোগিতামূলক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে শিখে যায়। যতদিনে ওরা প্রথম একাদশে সুযোগ পাচ্ছে, ততদিনে অলরাউন্ড দক্ষতা শানিয়ে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। যেকারণে জাতীয় দলে তখন ওদের সাফল্যের হার অনেক বেড়ে যায়।’

এরপরই তরুণ দুই অজি ক্রিকেটার উইল পিউকোভস্কি ও ক্যামেরন গ্রিনকে নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন চ্যাপেল। দুজনেরই অভিষেক হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। নিজ মাটিতে সিরিজকে স্মরণীয় করে রাখার মত কিছু করতে পারেননি একজনও, ‘আমার লিখতে ভয় হচ্ছে। কিন্তু ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতার তুলনায় উইল পিউকোভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলের ছাত্র।’

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেটীয় বিনিয়োগের কথাও কলামে তুলে ধরেছেন চ্যাপেল, ‘তরুণ ক্রিকেটারদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে বিসিসিআই। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ড করার জন্য মাত্র ৪৪ মিলিয়ন ডলার দিচ্ছে। পার্থক্যটা ভারত মহাসাগরের থেকেও বড়। টেস্ট ক্রিকেটে প্রতিযোগিতামূলক খেলায় নামার আগে কী দরকার সেটা যদি ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝতে না পারে এবং কোথায় বিনিয়োগ করতে হবে সে ব্যাপারে প্রশাসনের কর্তারা ভাবনাচিন্তা বদল না করেন, তাহলে খুব শীঘ্রই আমরা অনেকটা পিছিয়ে পড়ব।’

Tags: অস্ট্রেলিয়া ক্রিকেট দলগ্রেগ চ্যাপেললিড স্পোর্টস
Previous Post

বিএনপিই দেশকে নতজানু করেছে: ওবায়দুল কাদের

Next Post

‘কাঠবিড়ালী’র পর এবার নিয়ামুলের ‘রক্তজবা’

Next Post
কৃষি মাঠে চারজন মানুষ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাঠবিড়ালী’র পর এবার নিয়ামুলের ‘রক্তজবা’

নির্মাতা কামার দক্ষিণ এশিয়ায় বার্লিন স্পটলাইটে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়ায় বার্লিন স্পটলাইটে নির্মাতা কামার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT