চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পাল্টা করারোপে ক্ষিপ্ত ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 27, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প-ভারতের কর-করারোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ভারতের আরোপিত পাল্টা কর ‘অগ্রহণযোগ্য’। এই কর অবশ্যই তুলে নিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে এক টুইটবার্তায় এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটে ট্রাম্প বলেছেন, এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করার জন্য অপেক্ষা আছেন তিনি। শুক্রবার জাপানের ওসাকায় জি২০ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে এই দুই নেতার।

ট্রাম্প আরো বলেন: ‘আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করতে অপেক্ষা করে আছি। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় অঙ্কের করারোপ করে আসা ভারত সম্প্রতি কর আরও অনেক বাড়িয়ে দিয়েছে। এটা অগ্রহণযোগ্য এবং এই কর তুলে নিতেই হবে!’

অবশ্য বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের তুলনায় তাদের আরোপিত কর বেশি নয় বলে দাবি ভারতের।

গত ১ জুন পণ্যের রপ্তানির ক্ষেত্রে ভারতকে দীর্ঘদিন ধরে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) যুক্তরাষ্ট্র বাতিল করে দেয়ার জবাবে চলতি মাসের শুরুর দিকে দিল্লি ২৮টি মার্কিন পণ্যের ওপর নতুন করে করারোপ করে।

ট্রাম্প জানান, জিএসপি সুবিধার অধীনে ভারত প্রায় ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য করমুক্তভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারত। বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি বাতিলের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

দুদককে ‘দুর্নীতিবাজ ক্যান্সার’ ছেঁটে ফেলতে বললেন হাইকোর্ট

Next Post

বিচারহীনতার কারণেই সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার: নজরুল ইসলাম

Next Post

বিচারহীনতার কারণেই সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার: নজরুল ইসলাম

‘সাহো’র জন্য শ্রদ্ধা কাপুরই সেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT