চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পাঠ্যক্রম থেকে ইসলামিক সাম্রাজ্য ও মুঘল আদালতের ইতিহাস বাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 23, এপ্রিল 2022
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশি স্কুলছাত্রীরা স্কুলে বই পড়ছে, স্বাস্থ্যবিধি মানছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দেশটির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে জোট নিরপেক্ষ আন্দোলন, স্নায়ু যুদ্ধের যুগ, আফ্রো-এশীয় অঞ্চলে ইসলামিক সাম্রাজ্যের উত্থান, মুঘল আদালতের ইতিহাস এবং শিল্প বিপ্লব সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দিয়েছে।

এনডিটিভি জানায়, একইভাবে দশম শ্রেণির পাঠ্যসূচিতে ‘খাদ্য নিরাপত্তা’ অধ্যায় থেকে “কৃষিতে বিশ্বায়নের প্রভাব” বিষয়টি বাদ দেয়া হয়েছে। ‘ধর্ম-সাম্প্রদায়িকতা ও রাজনীতি-সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র’ বিভাগে ফয়েজ আহমেদ ফয়েজের উর্দুতে দুটি কবিতার অনূদিত অংশ ও এ বছর বাদ দেয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই বিষয় বা অধ্যায় বাদ দেওয়ার পিছনে যৌক্তিকতা সম্পর্কে জিজ্ঞেস করলে কর্মকর্তারা জানায়, পরিবর্তনগুলো পাঠ্যক্রমের যৌক্তিককরণের অংশ এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) এর সুপারিশের সাথে সামঞ্জস্যপূর্ণ।

একাদশ শ্রেণীর ইতিহাসের পাঠ্যসূচি থেকে ‘সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস’ অধ্যায়টি ও বাদ পড়েছে। অধ্যায়টি আফ্রো-এশীয় অঞ্চলে ইসলামি সাম্রাজ্যের উত্থান এবং অর্থনীতি ও সমাজে এর প্রভাব সম্পর্কের বিষয় গুলো তুলে ধরে। অধ্যায়টি ইসলামের আঙ্গিকে এর উত্থান, খিলাফতের উত্থান এবং সাম্রাজ্য নির্মাণের বিষয়ে আলোকপাত করে।

একইভাবে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সিলেবাসে, ‘দ্য মুঘল কোর্ট: ক্রনিকলসের মাধ্যমে ইতিহাস পুনর্গঠন’ শিরোনামের বাদ পড়া অধ্যায়টিতে মুঘলদের সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক ইতিহাস বিষয়গুলো স্থান পেয়েছে।

Tags: ভারত
Previous Post

ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকিট পেতে ভোগান্তির অভিযোগ

Next Post

উপযুক্ত চরিত্রের অভাবে আর ক্যামেরার সামনে দাঁড়াইনি: শবনম

Next Post
শবনমের সাক্ষাৎকারে চ্যানেল আই অনলাইন, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপযুক্ত চরিত্রের অভাবে আর ক্যামেরার সামনে দাঁড়াইনি: শবনম

বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রা: ‘রাস্তার কারণে যানজট হওয়ার আশঙ্কা নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT