চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নির্বাচন: ‘ঘুষের’ ৭০০ কোটি টাকা উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 27, মার্চ 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের নির্বাচন-ঘুষ জব্দ

ভারতজুড়ে প্রায় সাড়ে ৫শ’ কোটি রুপি বা ৮ কোটি মার্কিন ডলার মূল্যের নগদ অর্থ, মদ, নেশাদ্রব্য, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য দ্রব্যাদি জব্দ করেছে ভারত পুলিশ। বাংলাদেশি মুদ্রায় যা ৭শ’ কোটি টাকার কাছাকাছি।

ভারতের জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনের প্রাথমিক ভোট শুরু হতে যাচ্ছে ১১ এপ্রিল থেকে। চূড়ান্ত ভোট ১৯ মে। এ উপলক্ষে পুরো দেশজুড়ে নির্বাচন সংশ্লিষ্ট তদন্ত ও অভিযানের মধ্য দিয়ে এসব দ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মাত্র দুই সপ্তাহে এত বিপুল পরিমাণ অর্থের সম্পদ জব্দ করা হয়েছে। এগুলো নির্বাচনপূর্ব ‘ঘুষ’ ও ‘উপহার’ হিসেবে বিনিময় হচ্ছিল বলে জানানো হয়েছে।

ভারতের স্থানীয় ও জাতীয় নির্বাচনে উপহারের নামে দামি দামি সরঞ্জাম থেকে নগদ অর্থ ঘুষ দেয়ার বিষয়টি বহু আগে থেকেই চলে আসছে। দল ও প্রার্থীর পক্ষ থেকে ভোট সংশ্লিষ্ট কর্মী এবং ভোটারদেরকে অর্থ, মদ, স্বর্ণালঙ্কার, এমনকি টিভি, ল্যাপটপ দেয়ারও প্রচুর নজির রয়েছে।

তাই প্রতিবারই নির্বাচনের আগে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং তাদেরকে প্রায়ই রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি নিতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এ বছরের তল্লাশির প্রতিবেদন প্রকাশ করে বুধবার ভারতের নির্বাচন কমিশন জানায়, পুলিশ এবার শুধু নগদ অর্থই পেয়েছে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি নগদ অর্থ পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ থেকে (৭৯ লাখ ডলার)। এ রাজ্য থেকে আরও এক কোটি ৩৫ লাখ ডলারের মদ জাতীয় দ্রব্য ও এক কোটি ৯২ লাখ ডলারের অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতের নির্বাচনে ঘুষের ছড়াছড়ি নিয়ে পরিচালিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঘুষ আসলে ভোট পেতে সাহায্য করে না। কিন্তু তবুও ঘুষের এই প্রথা বন্ধ হচ্ছে না।

এই অভিযানের মধ্য দিয়ে বোঝা গেল, এখনো ভারতের নির্বাচন, নগদ অর্থ আর দামি উপহারের পারস্পরিক পরজীবী সম্পর্ক ব্যাপকভাবে বিদ্যমান।

Tags: ঘুষভারতের নির্বাচন
Previous Post

নেত্রকোনার পলাতক ৫ আসামির রায় বৃহস্পতিবার

Next Post

মমতার সঙ্গে দেখা করলেন শাহরুখ

Next Post

মমতার সঙ্গে দেখা করলেন শাহরুখ

লড়াইয়ের প্রস্তুতি চলুক সাংস্কৃতিক জাগরণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT