চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘দ্বিতীয় দলের’ কাছেও উড়ে গেল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 19, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে, একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারী পরিস্থিতির সঙ্গে পাল্লা দিতে যেয়ে ভারতের মূল দলকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডেই রেখে দিয়েছে বিসিসিআই, কারণ স্বাগতিকদের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের আগে কোয়ারেন্টাইন ঝামেলা এড়ানো। তাতে শ্রীলঙ্কায় পাঠাতে হয়েছে ‘দ্বিতীয় দল’, ভারতের সেই দলের কাছেও ওয়ানডেতে উড়ে গেছে শ্রীলঙ্কা।

রাহুল দ্রাবিড়কে কোচ ও শেখর ধাওয়ানকে অধিনায়ক করে তিনটি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলতে লঙ্কায় গেছে ভারত। যার প্রথমটিতে হেসেখেলে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা।

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬২ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৮০ বল ও ৭ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ভারত।

আভিস্কা ফার্নান্দো ৩৩, মিনোড ভানুকা ২৭, ভানুকা রাজাপাকসে ২৪, ধনঞ্জয়া ডি সিলভা ১৪, চারিথ আসালাঙ্কা ৩৮, অধিনায়ক দাশুন শানাকা ৩৯, চামিকা করুনারত্নের অপরাজিত ৪৩ রানে আড়াইশর ওপারে যায় স্বাগতিকরা।

দিপক চাহার, যুযবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া।

লক্ষ্য তাড়ায় এসে ৯ চারে পৃথ্বি শয়ের ২৪ বলে ৪৩, ৮ চার ও ২ ছয়ে ইশান কৃষাণের ৪২ বলে ৫৯, মনিষ পান্ডের ২৬ রানের সঙ্গে ধাওয়ানের অপরাজিত ফিফটি ম্যাচ সহজ করে দেয় সফরকারীদের।

অধিনায়ক ধাওয়ান ৮৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। ৬ চার ও এক ছয়ে ৯৫ বলের ইনিংস তার। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ৩১ রানে।

Tags: দ্রাবিড়ধাওয়ানভারত-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

Next Post

হুমায়ূন আহমেদ চলে যাওয়ার ৯ বছর

Next Post
হুমায়ূন আহমেদ চলচ্চিত্র পরিচালনা শৈলী দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ চলে যাওয়ার ৯ বছর

ইংল্যান্ডের ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের সাথে এবার কুলিয়ে উঠতে পারল না পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT